হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নাম্বার সেভ না করেই করা যাবে ম্যসেজ

ডিজিটাল ডেস্ক: নিত্যদিন হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচারস এনে থাকে। এবার কিউআর কোড স্ক্যান করেই কনট্যাক্ট অ্যাড করার সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ফলে স্মার্টফোনে নম্বর সেভ না করেই চ্যাট শুরু করা যাবে।

সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে যে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে সরাসরি কিউআর কোড স্ক্যান করে চ্যাট শুরু করা যাবে এর জন্য মোবাইল নাম্বার শেয়ার করার কোন প্রয়োজন পড়বে না। তবে ঠিক কবে এই ফিচারটি ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন সেটা এখনো জানা যায়নি। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকের জন্য নতুন এই ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

নতুন ফিচারে প্রত্যেক গ্রাহকের আলাদা কিউআর কোড থাকবে। মেসেজিং অ্যাপের ভিতর থেকেই এই কোড জেনারেট করা যাবে। যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহক এই কোড স্ক্যান করে সরাসরি চ্যাট শুরু করতে পারবেন। এর ফলে ফোন নম্বর শেয়ার না করেই হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু করা যাবে। ইতিমধ্যেই মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, উইচ্যাটের মতো জনপ্রিয় মেসেজিং সার্ভিসে এই ফিচার রয়েছে। ভারতে প্রায় ৪০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…