Categories: এখন খবর

খড়গপুর মেদিনীপুরে ফের ৭ছুঁল তাপমাত্রা, এবছর কাঁপতে কাঁপতেই সরস্বতীর অঞ্জলি দেবে পড়ুয়ারা

আইআইটি খড়গপুর ক্যাপস

নিজস্ব সংবাদদাতা: আবারও শীতের দাপট শুরু হল দক্ষিনবঙ্গে। আর শেষবেলার শীতে ৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলল পারদ। শনিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যানের হিসাব বলছে  নূন্যতম তাপমান ৭.৯৭ ডিগ্রি সেলসিয়াস। অথচ শুক্রবার এই নূন্যতম তাপমান ১২.৭৮ ছিল। অর্থাৎ একলাফে পারদ নেমেছে প্রায় ৫ ডিগ্রি । রবিবার তা আরও একটু নামতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর সেই হিসাবই বলে দিচ্ছে তিনি আবার ফিরছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মরসুমে দাপটের সঙ্গে প্রথম ইনিংস খেলেছে শীত। মাঘে নয় পৌষেই বাঘের গায়ে শীতের আঁচড় লেগেছে। আর মাঝের কটা দিন বিরতি দিয়ে আবারও ফিরে এসে বিদায়বেলায় ঝোড়ো ইনিংস খেলতে চলেছে শীত। সপ্তাহান্তে ফের কনকনে ঠান্ডায় জবুথবু হবে কলকাতা-সহ গোটা রাজ্য। রাজ্যে পারদ নামতে পারে ৭ডিগ্রি বা তারও কম । মেদিনীপুর খড়গপুরে ৭.৯৭ যখন নেমেই গেছে তখন বাকি টুকু নামতে কতক্ষণ?


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধুই সর্বনিম্ন তাপমাত্রা নয়, গড় তাপমাত্রারও হেরফের হয়েছে যথেষ্ট। শুক্রবার যেখানে গড় ছিল ১৮.৩৮ শনিবার তা হয়েছে ১৬.১৪। অনেক সময় রাতের দিকে তাপমান কমলেও দিনমানের তাপমান বেশি থাকায় ঠান্ডা অনুভূতি কম হয় অর্থাৎ ২৪ঘন্টার গড় তাপমান সেক্ষেত্রে বেশি থাকে। কিন্তু শীতের শেষবেলায় গড় তাপমানের পতন বুঝিয়ে দিচ্ছে মাঘের শীতও যথেষ্ট বেগ দেবে বাঘকেও।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেষবারের শীতে সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য সপ্তাহের প্রথম দিন অর্থাৎ  সোমবার দুপুর থেকেই নামতে শুরু করে। উত্তুরে হাওয়া জায়গা পেতেই রাতে সেই পারদ আরও নামে। আর সে কারনেই শুক্রবার সকালে তাপমাত্রা নেমেছে সর্বোচ্চ। আজ সকালে খড়গ পুর ও মেদিনীপুর শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ১০০ শতাংশের মধ্যে রয়েছে।

এখানে আপনিও বিজ্ঞাপন দিন

আবহাওয়া দফতরের এও জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে। এর জন্য আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের  জেলাগুলিতে। একইসঙ্গে দক্ষিণবঙ্গেও থাকবে মাঝারি থেকে বিক্ষিপ্ত কুয়াশার প্রভাব। জম্মু-কাশ্মীরে ঢুকছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে ফের চড়তে পারে পারদ। অবশ্য তার এখনও কিছু দেরি রয়েছে। আপাতত বহু বছর বাদে এবার দুই শহরের পড়ুয়ারা কাঁপতে কাঁপতে সরস্বতীর অঞ্জলি দেবে এবিষয়ে সন্দেহ নেই। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…