সক্রিয় হচ্ছে মৌসুমী অক্ষরেখা, শ্রাবনের ধারায় ভাসছে খড়গপুর মেদিনীপুর

নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিনের ভ্যাপসা গরম কাটিয়ে কাটিয়ে ধারা শ্রাবনের মুখ দেখল খড়গপুর মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকা। কম বেশি বৃষ্টির মুখ দেখেছে সমগ্র দক্ষিনবঙ্গই। শনিবার রাত থেকেই অল্প বিস্তর বৃষ্টি হচ্ছিল বিভিন্ন এলাকায় তবে সব কিছুকে ছাপিয়ে গেল রবিবারের বিকেল। এদিন বিকাল ৩টা নাগাদ ঘন হয়ে আসে আকাশ। এরপরই শুরু হয় বৃষ্টি তবে বৃষ্টির তীব্র গতি শুরু হয় সাড়ে তিনটে নাগাদ যা একটানা অবিরাম চলেছে সাড়ে চারটা অবধি। ব্যাপক ধারা স্রোতে এদিন ভেসেছে দুই শহরের রাস্তাঘাট। জল থৈথৈ করছে দুটি শহরের বিস্তীর্ণ এলাকাই।

গত কয়েকদিন ধরে যে তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন খড়গপুর মেদিনীপুরের বাসিন্দারা। সেই গরম তীব্র হয়ে উঠেছিল শনিবার। শনিবার সন্ধ্যা থেকেই অসহনীয় গরম অনুভব হচ্ছিল। অন্যদিকে শনিবারই বিকেল থেকে পুঞ্জীভূত হচ্ছিল মেঘ। বাতাসের গতিও কিছুটা স্তিমিত হয়ে যায়। এদিন রাতের দিকেই মৃদুমন্দ বৃষ্টি শুরু হয়েছিল যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির লেশ উবে যায়। এরপর দুপুর দুটো অবধি আকাশে মেঘ থাকলেও তা তেমন করে জমাট বাঁধেনি। দুপুর দুটোর পর পশ্চিম উত্তর আকাশে ঘন মেঘের আবির্ভাব হয় এবং শেষ অবধি এই মেঘই ফেটে পড়েছে দুই শহরের মাথায়।

কারন হিসেবে হওয়া অফিস জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা এখন অমৃতসর, চণ্ডীগর, জামশেদপুর এবং তারপর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর তারই প্রভাবে
হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে সোমবার থেকে ফের ভয়ঙ্কর রূপ নিতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা যেমন সক্রিয় রয়েছে তেমনই সক্রিয় মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। আর তারই জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। এর জন্যই ফের প্রবল বৃষ্টি সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আজ শনিবার বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায়। অন্যদিকে দক্ষিনবঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভবনা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: weather

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…