ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, হুগলী শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা: চুঁচুড়া, হুগলীঃ আজ চুঁচুড়া ঘড়ির মোড় সন্নিকটে রাজ্য প্রাণী চিকিৎসা কেন্দ্র ক্যাম্পাসে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীর নিয়মিত রক্ত সরবরাহ বজায় রাখতে গ্রীষ্মকালীন রক্ত সংকট এবং বর্তমান কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে আয়োজন করা হল ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, হুগলী শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি আধিকারিকদের বৃহত্তম জাতীয়তাবাদী সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন। প্রাণী চিকিৎসকদের পেশার স্বার্থে এবং রাজ্যে প্রাণীসম্পদের উন্নয়ণের উদ্দেশ্যে কাজ করার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এই সংগঠন।
হুগলী জেলা সম্পাদক ডাঃ দীপক বর জানান প্রতি বছরের ন্যায় আজকেও স্বেচ্ছায় রক্তদান করেন

নয় জন প্রাণীচিকিৎসক সহ প্রাণিসম্পদ বিভাগের ত্রিশ জন কর্মী। উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য সহ হুগলী জেলার প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডাঃ রুপম বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ ফাল্গুনী চক্রবর্তী ও কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক হিসাবে আগত ডাঃ দেবজ্যোতি ঘোষ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Blood

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…