ভোরের বৃষ্টিতে ভিজল খড়গপুর মেদিনীপুর সহ দক্ষিনবঙ্গ, শুক্রবারও সম্ভাবনা, নামছে পারদ

নিজস্ব সংবাদদাতা: হাওয়া অফিসের হিসাব মিলিয়ে দিল ভোরের বৃষ্টি। হাওয়া অফিস বলেছিল বছরের মুখেই বৃষ্টি হবে। সেই মত বৃহস্পতিবারই বৃষ্টিতে ভিজেছিল উত্তরবঙ্গের একাংশ। বিশেষ করে দুই দিনাজপুরের কিছু অংশে। আর শুক্রবার মধ্য রাত থেকে ভোর, বৃষ্টি ভিজিয়ে দিল খড়গপুর মেদিনীপুর সহ দক্ষিনবঙ্গের বেশ কিছু অংশ। বৃষ্টি হয়েছে কলকাতারও বেশ কিছু অঞ্চলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অসময়ে এই বৃষ্টির কারন ব্যাখ্যা করতে গিয়ে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল ঘূর্ণাবর্তের জেরী বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের হাওয়া যত শহরের ভিতরে প্রবেশ করেছে তত পূর্ব দিন থেকে হাওয়ার পরিমাণ বেড়েছে। একদিকে পাহাড়ের দিক থেকে আসা ঝঞ্ঝা অপরদিকে সমুদ্রের দিক থেকে আসা পূবালী হাওয়া। ফল সকালেই দক্ষিনবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভোররাত থেকে অঝোর ধারায় বৃষ্টি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় কৃষি দপ্তর গুলির হিসাব বলছে শুক্রবার সকাল ৭টা অবধি এই এলাকায় গড় বৃষ্টির পরিমান ৩ মিলিমিটার। তবে দিনভর এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়ছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশে ঘন মেঘের উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও গাঢ় করেছে। মেদিনীপুর ও খড়গপুর সংলগ্ন এলাকায় ঘন কালো মেঘ মাঝে মধ্যেই ঘন অন্ধকার করে দিচ্ছে পরিবেশকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৩ ডিসেম্বর শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তার সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক অংশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার  শীতের অনুভূতি অনেকটাই হ্রাস পেয়েছিল খড়গপুর মেদিনীপুরে। সর্বোচ্চ তাপমাত্রা বুধবারের তুলনায় বেড়ে গিয়ে আজ বৃহস্পতিবার ২৬ ডিগ্রি হয়ে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে গরম পরিস্থিতির অন্যতম কারণ ঘুর্নাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই  বৃষ্টি শুরু হয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি থামলে মেঘমুক্ত পরিবেশে আবারও জাঁকিয়ে বসবে হাড় কাঁপানো শীত।  

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…