এখন খবর

শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর, জেনে নিন কীভাবে আবেদন করবেন

 

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর চুক্তিভিত্তিক দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ করা হবে’ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল দ্য ডেফনেস’-এর (এনপিপিসিডি) অধীনে অডিয়োলজিস্ট এবং বধির শিশুদের ইনস্ট্রাক্টর পদে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ৯ মার্চ মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১) অডিয়োলজিস্ট :-
শূন্যপদ- দুটি পদে নিয়োগ করা হবে। ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে পোস্টিং হবে।

বেতন- মাসিক বেতন ২৫,০০০ টাকা।

বয়সসীমা- ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ২২ এবং সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এসসি (স্পিচ অ্যান্ড হিয়ারিং) বা অডিয়োলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে স্নাতক হতে হবে।

 

২) বধির শিশুদের ইনস্ট্রাক্টর :-

শূন্যপদ- একটি পদে নিয়োগ করা হবে। উত্তর ২৪ পরগনায় পোস্টিং হবে।

বেতন- পূর্ব উল্লেখিত

বয়সসীমা- ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৯ এবং সর্বোচ্চ বয়স ৪০ হতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা- স্পেশাল এডুকেশনে (এইচআই) ডি.এড বা ‘আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন’-এ (এইচআই) ডিপ্লোমা বা স্পেশাল এডুকেশনে বি.এড (এইচআই) থাকতে হবে।
‘ন্যাশনাল হেলশ মিশন’-এর আওতায় যাঁরা একই পদে কাজ করছেন, তাঁদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় মিলবে।

গুরুত্বপূর্ণ তারিখ :-
১) রেজিস্ট্রেশনের শেষ তারিখ : আগামী ৪ মার্চ মধ্যরাত পর্যন্ত।
২) অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ : আগামী ৬ মার্চ পর্যন্ত (ব্যাঙ্কের সময়)।
৩) পুরো ফর্ম দেওয়ার শেষ তারিখ : আগামী ৯ মার্চ মধ্যরাত পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:-
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট গিয়ে নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদন করতে হবে। অনলাইনে আবদন জমা দিতে হবে প্রার্থীদের।

আবেদন ফি:-
অনলাইন বা অফলাইন মোডে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অফলাইনে ইউইনাইটেড ব্যাঙ্ক ইন্ডিয়ার (ইউবিআই) শাখায় চালান জমা দিতে হবে।

ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন শীঘ্রই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…