Categories: এখন খবর

শুক্রবার রেকর্ড হারে ঊর্ধ্বমুখী সোনা, আকাশছোঁয়া রূপো

 

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সোনার দামের রেকর্ড পতনের পর শুক্রবার ফের বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় সেই সাথে সামঞ্জস্য রেখে ফের ভারতের বাজারে সোনার দর চড়ল। এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ ০.৪% বৃদ্ধির জেরে শুক্রবার ভারতে ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫২,৩৪৫ টাকা। এদিকে প্রতিদিনের মতো সোনার সাথে পাল্লা দিয়ে রূপোর দামেরও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এদিন সূচকে রূপোর দাম প্রতি কেজিতে প্রায় ১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর জেরে এদিন রুপোর দাঁড়ালো ৬৮,৫৭৯ টাকা।

শুক্রবার কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়ায় ৫১, ৩০০ টাকা৷ এদিকে ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়ায় ৫৫, ৯৫০ টাকা। শুক্রবার স্পট গোল্ড সূচকে ০.৪% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ১,৯৪৯.৮৩ ডলার। একইসাথে সূচকে ০.৬% বৃদ্ধি ফলে এদিন রুপোর দাম প্রতি আউন্সে দাঁড়িয়েছে ২৭.৩৮ ডলার। তবে শুধুমাত্র কলকাতা নয়, একই সাথে শুক্রবার দেশের অন্যান্য শহরে সোনার দামও বেশ চোখে পড়ার মতো ছিল। শুক্রবার চেন্নাইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৫, ৪৬০টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ৯৮০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৫, ৯৫০ টাকা।

প্রতিদিন সোনার দামের উত্থান পতনের পরিপ্রেক্ষিতে শুক্রবার কোটাক সিকিউরিটিজ-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “বিনিয়োগের প্রেক্ষিতে দিকভ্রান্ত সোনার দাম বিশেষ পড়তে দেবে না। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাবৃদ্ধি, যার জেরে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে হ্রাস টানতে বাধ্য হয়েছে অধিকাংশ দেশ। সেই সঙ্গে আমেরিকা-চিন দ্বন্দ্বের প্রভাবও সোনার দামে বড়সড় পতন রোধ করবে।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…