৭২ ঘন্টায় জঙ্গলে ফের উদ্ধার হাতির মৃতদেহ! এবার পুর্ণ বয়স্ক দাঁতালের দেহ মিলল শালবনীতে

নিজস্ব সংবাদদাতা, শালবনী :- শুক্রবারের পর সোমবার সকালে ফের এক হাতির মৃতদেহ পাওয়া গেল জঙ্গলমহলে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকার পিড়াকাটা সংলগ্ন বাঁদি গ্রাম সংলগ্ন জঙ্গলে পাওয়া গেছে এই দাঁতালের দেহটি। এলাকাটি আবার ঝাড়গ্রাম জেলার বনদপ্তরের লালগড় রেঞ্জের অন্তর্গত।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।

স্থানীয়রা জানিয়েছেন, শালবনীর ভীমপুর সহ ওই এলাকার জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই ৩০-৪০ টি হাতির একটি পাল দাপিয়ে বেড়াচ্ছে। রাত্রি হলেই খাবারের সন্ধানে বেরিয়ে এলাকায় মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। রবিবার রাতেও খাবারের সন্ধানে বেরিয়েছিল জঙ্গল লাগোয়া বাঁদির মাঠে। তারপর দিন সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য মাঠে গেলে দেখেন একটি পূর্ণ বয়স্ক হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে।

এই খবর জানাজানি হতেই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে আছে তেমনই মৃত হাতিটিকে দেখতে ভীড় জমে যায় এলাকায়। খবর যায় ববনদপ্তরে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের আধিকারিকরা। সরকারী নির্দেশিকা মেনে মৃত হাতিটিকে পলিথিন দিয়ে ঢেকে দেন বন আধিকারিকরা। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কি কারনে হাতির এই মৃত্য তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারন বোঝা যাবে।

উল্লেখ্য শুক্রবার সকালে গোয়ালতোড় থানার তমাল নদীতে পাওয়া গিয়েছিল একটি হস্তি শাবকের দেহ। বনদপ্তর জানিয়েছিল রাতে দলের সাথে নদী পেরুতে গিয়েই ভেসে গেছিল শাবকটি। গত কয়েকদিন আগে প্রবল বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারনে টইটম্বুর হয়েছিল নদী ফলে হাতির দল নদীর গভীরতা বুঝতে পারেনি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…