অতিমারির মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধের কোনও প্রশ্নই নেই!মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানা দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ।

নিউজ ডেস্ক:‘সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য, প্রকল্প বন্ধ নয়’, বলল দিল্লি হাই কোর্ট;জরিমানা করা হল মামলাকারীকে। বর্তমান করোনা পরিস্থিতিতে নয়া সংসদ ভবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালু রাখা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

তবে দিল্লি হাইকোর্ট কিন্তু সেই প্রকল্প চালিয়ে যাওয়ার কথাই বলল। দিল্লির উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ‘সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রকল্প’, তা থামানো যাবে না। ওই প্রকল্পের বিরুদ্ধে দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে এ কথা বলেছেন বিচারপতিরা।

এমনকি মামলাকারীকে জরিমানাও করা হয়েছে।সোমবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডিএন পটেল এবং বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চে উঠেছিল ওই মামলাটি।

আদালত তার প্রেক্ষিতে জানিয়েছে,’অতিমারির মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধের কোনও প্রশ্নই নেই।’ আদালত জোরের সঙ্গেই জানিয়েছে, চুক্তি অনুযায়ী, নভেম্বরের মধ্যেই ওই প্রকল্পের কাজ শেষ করার কথা ঠিকাদারি সংস্থা সাপুরজি-পালোনজির এবং ওই প্রকল্পের কাজ চলা উচিত।

প্রসঙ্গত,আদালত ওই প্রকল্পের উপর স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। ওই আবেদন ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা।

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…