এখন খবর

করোনার দ্বিতীয় ঢেউ জলপাইগুড়িতে; নতুন করে আক্রান্ত ১০ জন, চিন্তিত জেলা স্বাস্থ্য দপ্তর

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ এবার আছড়ে পড়ল জলপাইগুড়ি শহরেও। গত কয়েকদিনের মধ্যে শহরে অন্তত ১০ জন নতুন করে করোনা‌ ভাইরাসে আক্রান্ত হয়েছে‌ন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জলপাইগুড়ি পুরসভার আধিকারিকরা। শুক্রবার শহরে নতুন করে দুজন করোনা পজিটিভ হয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সৈকত চ্যাটার্জি জানান, পুরসভার ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৭ মার্চ জলপাইগুড়ি শহরে একইদিনে মোট চারজন করোনা পজিটিভ হয়েছেন। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তর ও পুরসভার আধিকারিকরা।

সৈকত চ‍্যাটার্জি বলেন, ভারতবর্ষে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মহারাষ্ট্রে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শচীন তেন্ডুলকর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য সকলকে সচেতন ও সতর্ক‌ভাবে চলার আবেদন জানান তিনি। বলেন, সামনে যেহেতু নির্বাচন রয়েছে, তাই প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা উচিৎ। সকলকে মাস্ক ও স‍্যানিটাইজার ব‍্যবহার করার অনুরোধ জানান তিনি। বলেন, নির্বাচনের মধ্যে যদি সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হয়, তাহলে অন্তত স্যানিটাইজার এবং সাবান দিয়ে বারবার হাত ধোয়া ও মাস্ক পড়ে চলতে হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮১ হাজার ৪৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ১৩১ জন। করোনার নতুন প্রজাতির জন্যই সংক্রমণ এ রকম আকার নিচ্ছে বলে সম্প্রতি মত প্রকাশ করেছিলেন দিল্লি এমসের প্রধান রণদীপ গুলেরিয়া।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…