কলকাতায় দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা, গোষ্ঠী সংক্রমণ মানতে নারাজ রাজ্য

ওয়েব ডেস্ক : ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ। শনিবার একথাই জানিয়েছেন চিকিৎসক সংগঠন আইএমএ৷ একই কথা জানিয়েছিল কেরল সরকারও। কিন্তু সে কথা মানতে নারাজ কেন্দ্র৷ একইভাবে পশ্চিমবঙ্গেও যে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে গিয়েছে সে কথা কোনোভাবেই মানতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। শনিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় এখনো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।

এদিকে শনিবার পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২,২০০ জন মানুষ। সে অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। গত একদিনে কলকাতায় আক্রন্ত ৬০০ পার করেছে। তবুও গোষ্ঠী সংক্রমণের তত্ত্ব মানতে নারাজ রাজ্য সরকার। এবিষয়ে আলাপন বন্দোপাধ্যায়ের দাবি, এ পর্যন্ত কলকাতায় যতজন সংক্রমিত হয়েছেন তাদের বেশিরভাগটাই ধরা পড়ছে আবাসনে। সে তুলনায় বসতি এলাকায় সংক্রমণের হার একেবারেই কম। ফলে কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও গোষ্ঠী সংক্রমণে পৌঁছায়নি।

এদিন পরিসংখ্যান হিসেবে তিনি জানান, গত ২৮ জুন থেকে ১৭ ই জুলাই পর্যন্ত কলকাতায় আবাসন গুলিতে প্রায় ১,৪০০ জন আক্রান্ত হয়েছেন, পাকাবাড়িতে আক্রান্ত প্রায় ১,২০০ জন। কিন্তু সে তুলনায় বসতিতে অনেক কম। সংখ্যাটা মাত্র ১৭৪৷ তাঁর দাবি, বসতিগুলিতে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য গোটা বিষয়টিই নিয়ন্ত্রণ করছে কলকাতা পুরসভা। কিন্তু আবাসনগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশীরভাগ ক্ষেত্রেই পুরসভার কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে যেহেতু আক্রান্তরা আবাসন ও পাকা বাড়ি গুলির মধ্যেই সীমাবদ্ধ, সেহেতু কোনোভাবেই তা এখনও গোষ্ঠী সংক্রমণে পৌঁছায়নি বলেই দাবি রাজ্য সরকারের।

এদিকে গত কয়েক সপ্তাহে এরাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তার মধ্যে প্রথম সারিতে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার। তারওপর শনিবার কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা একদিনেই ২৪ থেকে বেড়ে হয়েছে ৩২। উত্তর ২৪ পরগনায় মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা ১১৩।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…