Categories: রবিয়াণী

শুভদীপ রায়ের দুটি কবিতা

✍️কলমে: শুভদীপ রায়

বাকিটা ব্যক্তিগত সংলাপ

শৈশব ঘিরে থাকে জন্মের ঋণ
কথার মেঘগুলি এঁকে নেয় মন্দ্র অভিমান
আর জিজ্ঞাসার ভ্রুণ খোঁজে সম্পর্কের মানে
অথচ কী বলি তাকে ….
সে’ই আদায় করে কথার বিদ্রোহ!

ওড়ে সবুজ ধানের ক্ষেতে বকের মিছিল
রোদ্দুর চকমকি দিয়ে যায় কৈশোরলিপি
কীভাবে বোঝাবো তাকে …..
দেখি, আবক্ষ জোনাকি!

শরীরে খচিত থাকে চন্দ্রের ক্ষত
আমাকে রাখাল ভেবে বিবাগীর বেশে,
সে করেছে অজ্ঞাত!

তবু ফসলের মাঠ জুড়ে আবাদের ডাক
দ্যাখো–
মৌনতা বুনেছি চোখে শপথের নামে
বাকিটা ব্যক্তিগত সংলাপ

ভ্রমর ব্যাকরণ

শুভদীপ রায়

কথার বিন্যাসগুলি এঘর-ওঘরে
এলোমেলো উড়ে বেড়ায়
গৃহস্তের দড়িকাঠ লাফিয়ে চলে
মাস কাবারি ঝোলা আর
শব্দের পান্ডুলিপি অপেক্ষার নীল প্রহর গোণে
আমি শুধু নীরবে শুনতে পাই
সান্ধ্য পাঁচালির ধ্বনি
অথচ —
কতবার বোঝাতে চেয়েছি —
আরাধ্যা, আমি যে এখনও সংসারই বুঝিনি…!

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…