TRENDS

ত্বকের পরিচর্যায় ডিমের কেরামতি

Chandramani Saha

নিউজ ডেস্ক: চুলের যত্নে ডিমের ব্যবহারও অনেকে করে থাকেন। কিন্তু ডিম দিয়ে যে ত্বকের পরিচর্যা করা সম্ভব, সেটা জানা আছে কি! ডিমে থাকা ভিটামিন এ, ভিটামিন বি এবং প্রোটিন ত্বকের যত্নে বেশ কার্যকর। করার পাশাপাশি আর কেবল বাহ্যিক রূপচর্চার ক্ষেত্রে নয়, ত্বক ভেতর থেকে সুন্দর করতেও ডিমের ভূমিকা অসাধারণ। আজ আমরা জেনে নেব ত্বকের বাহ্যিক ও আভ্যন্তরীণ সৌন্দর্য রক্ষায় ডিম কীভাবে সহায়তা করে।

শরীরের নানান পুষ্টির যোগান দেয় ডিম। আর শারীরিক সুস্থতার ছাপ পড়ে ত্বকেও। কারণ বাহ্যিক রূপচর্চার থেকে ভেতর থেকে পুষ্টি যোগানো গেলে তা আরও কার্যকর হয়। ডিম ত্বক এক্সফলিয়েট করে এবং ত্বকে আর্দ্রতা ধরে রাখে। পাশাপাশি, ডিমে থাকা আয়রনের সহায়তায় লহিত রক্ত কণিকা ত্বকে অক্সিজেন সরবরাহ করে। ডিমের সেলেনিয়াম ত্বকের বাইরের অংশকেও ক্ষতির হাত থেকে বাঁচায়। তাছাড়া এতে থাকা ভিটামিন ‘এ’ ত্বকের কোষ গঠনে সহায়তা করে।
ত্বকের তারুণ্য বজায় রাখতে উপযোগী জিঙ্ক, যা রয়েছে ডিমেও। সকালের জলখাবারে খাওয়া ভিটামিন ডি সমৃদ্ধ ডিম ত্বক ভেতর ও বাইরে থেকে সুন্দর রাখতে সাহায্য করে।

এ তো গেল ভেতর থেকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ডিমের ভূমিকা। এবার আসা যাক বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধিতে ডিম কীভাবে ব্যবহার করে যাবে, সেই কথায়।

ডিম দিয়ে সহজেই ফেইস মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারবেন। জেনে নিন কীভাবে বানাবেন-
ডিমের সাদা অংশ আলাদা করে ফেটাতে হবে, এসময় এর সঙ্গে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। অনবরত ফেটতে হবে যতক্ষণ না ফোমের মতো তৈরি হয়। এর সঙ্গে ঘরে পাতা টক দই মিশিয়ে নিন এক চামচ। এই মিশ্রণটি মুখে মেখে কিছুক্ষণ অপেক্ষা করে বেসন দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাবান ব্যবহার করবেন না যেন। যদি ডিমের গন্ধে অস্বস্তি অনুভূত হয়, তবে সব শেষে মুখে গোলাপ জল লাগিয়ে নিতে পারেন।

ডিমের সাদা অংশ আলাদা করে একটি বাটিতে নিয়ে ফেটিয়ে নিন ভালো করে। এবার সেটি মুখে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। চাইলে এই মাস্কটি ‘পিল অফ মাস্ক’হিসেবেও ব্যবহার করা যায়। কারণ ডিমের সাদা অংশ শুকিয়ে ত্বকের উপর একটি আস্তরণ তৈরি করে যা ‘পিল অফ মাস্কের মতো কাজ করে।

তবে যে কোনও জিনিস একবার ব্যবহারেই ভালো ফল দেবে, তা কিন্তু নয়। এর জন্য আপনাকে সপ্তাহে অন্তত দুদিন এই ফেস মাস্ক ব্যবহার করা উচিৎ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join