গৌরনাথ চক্রবর্ত্তী:ফার্ষ্ট সার্ভস স্পোর্টস অ্যাসোশিয়েনের উদ্যোগে অল ইন্ডিয়া ন্যাশানাল সিরিজ টেনিস টুর্নামেন্টে দ্বিমুকুট জিতল বাংলার মেখলা ও কর্নাটকের আয়ুষ। কলকাতার সল্টলেকের বেঙ্গল টেনিস অ্যাসোশিয়েনের সিন্থেটিক কোর্টে ২১ শে অক্টোবর থেকে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত অনুর্ধ ষোল জাতীয় স্তরের টেনিস প্রতিযোগিতা অল ইন্ডিয়া ন্যাশানাল সিরিজে মেয়েদের বিভাগে সিঙ্গেলস ও ডাবলস দুই বিভাগেই চ্যাম্পিয়ন হল বাংলার মেখলা মান্না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেখলা সিঙ্গেলস ফাইনালে আজ অর্থাৎ রবিবার প্রতিযোগিতার দু নম্বর বাছাই তেলেঙ্গানার বেদারাজু প্রাপুরনাকে স্ট্রেট সেটে ৬-১ও ৬-৩ ফলে পরাজিত করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। গতকাল মেখলা সেমি ফাইনালে প্রতিযোগিতার এক নম্বর বাছাই তামিলনাড়ুর লক্ষ্মীপ্রভা অরুণ কুমার কে পরাজিত করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়া মেখলা, বেদারাজুর সঙ্গে জুটি বেঁধে ডাবলসেও চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট লাভ করে । অন্যদিকে ছেলেদের বিভাগে সিঙ্গেলস ফাইনালে এক নম্বর বাছাই কর্নাটকের আয়ুষ পি ভাট কলকাতার অরুণাভ মজুমদারকে চিত্তাকর্ষক লড়াইয়ে ৭-৫, ১-৬ ও ৬-২ ফলে পরাজিত করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কর্নাটকের আয়ুষ এর পরে মহারাষ্ট্রের অনর্ঘ্যর সঙ্গে জুটি বেঁধে ডাবলসে বাংলার জুটি আর্য ভট্টাচার্য ও ওয়্যাত ও ব্রায়ানকে পরাস্ত করে। ফার্ষ্ট সার্ভ স্পোর্টস অ্যাসোশিয়েনের উদ্যোগে জাতীয় স্তরের এই ধরনের বড় টেনিস প্রতিযোগিতা বাংলার নবীন টেনিস খেলোয়াড়দের কাছে বাড়তি সুযোগ বলে জানান বাংলার বিখ্যাত টেনিস কোচ গ্যারি ও ব্রায়ান ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…