এখন খবর

লকডাউন পরিস্থিতিতে রাজ্যজুড়ে মদ দোকান খোলার বিরুদ্ধে তমলুক থানায় বিক্ষোভ

অরুণ কুমার সাউ , তমলুক: লকডাউনে টালমাটাল রাজ্যের অর্থনীতি। রাজস্ব আদায়ের ঘাটতি মেটাতে মদের ওপর নির্ভর করেছে রাজ্য সরকার। রেড জনেও খুলে দেওয়া হয়েছে মদের দোকান। দোকান খোলার পরেই দোকানে দোকানে উপচে পড়েছে ভিড়। ১০ ঘন্টায় ১০০কোটি টাকার মদ বিক্রি করেছে রাজ্য। কিন্তু মদ কেনার ভিড়ে আবারও সংক্রমন ছড়াতে পারে এমনও আশঙ্কা করছেন অনেকেই।

কেন্দ্রের তালিকায় প্রথম থেকেই পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনের মধ্যে পড়েছে।জেলায় করোনা রোগী বাড়ছে। অথচ সম্প্রতি রাজ্য সরকার মদ দোকানগুলো খোলায় ব্যাপক ভিড়ের কারণে কোভিড১৯ সংক্রমণের আশঙ্কা থাকছেই। সরকারের মদ দোকান খোলার অনৈতিক সিন্ধান্তে মানুষ ক্ষুব্ধ। এর বিরুদ্ধে জনসাধারণ প্রতিবাদ জানিয়েছে। বহু জায়গায় স্বতস্ফুর্ত বিক্ষোভও হয়েছে।এই মদ দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ তমলুক থানায় এস ইউ সি আই(সি) দলের গনসংগঠন ডি এস ও, ডি ওয়াই ও, এম এস এস-এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ দেখাল।

বিক্ষোভে নেতৃত্ব দেন মহিলা নেত্রী শ্রাবন্তী মাজী,ছাত্র নেতা সুদর্শন মান্না সহ অন্যান্যরা।
শ্রাবন্তীদেবী বলেন, “এমনিতেই মানুষ কাজ হারিয়ে খাবার ও বিভিন্ন রোগের ঔষধ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মদের দোকান খুললে গৃহবিবাদ, অশান্তি আরো বাড়বে। রাজ্য সরকারের কাছে বর্তমানে মদ বিক্রির ক্ষতিকারক নীতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের জেলা রেড জোনের মধ্যে পড়ছে। প্রতিদিন করোনা রোগী বাড়ছে।ফলে এই জেলার কোন স্থানে মদের দোকান যাতে খোলা না হয় তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আমরা আজ সামাজিক দূরত্ব বজায় রেখে দাবী জানালাম তমলুক থানায় মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন ডি এস ও,যুব সংগঠন ডি ওয়াই ও পক্ষ থেকে।”

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: protest

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…