Categories: এখন খবর

হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে কেন্দ্র-রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের, সিবিআই তদন্ত নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব

ওয়েব ডেস্ক : গত মাসে বাড়ির সামনে থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের দেহ৷ প্রাথমিকভাবে এই ঘটনা আত্মহত্যা বলা হলেও আদতে সেই ঘটনা আত্মহত্যা নয় বরং খুন বলেই দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব। সে অনুযায়ী সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার প্রায় ২৫ দিনের মাথায় হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর তদন্তে কেন্দ্র ও রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের তরফে এই নোটিস পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। তবে সুপ্রিম কোর্টের এই নোটিশের জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্তভার পুলিশের হাতে তুলে দিতে চাইছে কেন্দ্র সরকার?

প্রসঙ্গত, গত ১৩ জুলাই সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে চায়ের দোকানে হাত বাঁধা অবস্থায় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করে বিজেপি ও মৃতের পরিবারের সদস্যরা। এরপরই স্বামীর মৃত্যুর রহস্য খুঁজতে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানান প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চাঁদিমা রায়। কিন্তু মামলার শুনানিতে বিচারপতি শিবকান্ত প্রসাদ চাঁদিমা দেবীর সেই আবেদন খারিজ করে দেন। এরপরই কলকাতা হাইকোর্টের তরফে বিধায়কের মৃত্যুর তদন্তভার সিআইডি’র হাতেই দেওয়া হয়।

কলকাতা হাইকোর্টের রায়ে অখুশি হন বিধায়কের স্ত্রী। এরপর স্বামীর মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান বিধায়কের স্ত্রী। সেই আবেদনের কয়েকদিনের মধ্যেই কেন্দ্র-রাজ্যকে সুপ্রিম কোর্টের তরফে নোটিশ পাঠানোয় স্বাভাবিকভাবেই আশার আলো দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব ও মৃত বিধায়কের পরিবার।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…