(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের উত্তরপাড়ার ওই ঘটনায় মৃতেদের পরিচয় জানা গেছে অচিন্ত্য সাঁতরা ও জবা সাঁতরা । বয়স যথক্রমে ৩০ ও ২৫বছর । আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের শিশুকন্যা পিংকি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ঘটনায় মৃতার শ্বশুর ও শাশুড়ি সহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মৃতার মা। তিনি দাবি করেন, পারিবারিক সন্দেহের শিকার ছিল তাঁর মেয়ে। সবাই মিলিয়ে তাঁর মেয়েকে সন্দেহ করত, গঞ্জনা দিত। এমনকি বারংবার তাঁর মেয়েকে জামাই মারধর করলেও পরিবার কিছু বলতনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৃতার মা মিঠু রায় বলেন , ” কয়েক মাস আগেই ব্যাপক মারধর করা হয় আমার মেয়েকে। রাগ করে আমাদের বাড়ি চলে আসে। ১২দিন আগে জামাই গিয়ে তাকে নিয়ে আসে। তারপর এই কান্ড।”তিনি আরও বলেন, ” বরাবর মেয়েকে সন্দেহ করেছে। আমরা বলেছি প্রমাণ দেখান। কিন্তু কোনওদিন কিছুই প্রমাণ করতে পারেনি। আমার মেয়ের মৃত্যুর জন্য ওদের গোটা পরিবারই দায়ী।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অচিন্ত্যর বাড়িতে অশান্তি শুরু হয়েছিল। মারধরও করা হচ্ছিল জবাকে। পরে স্থানীয়রা গিয়ে দেখেন ঘরে পড়ে রয়েছে জবার রক্তাক্ত দেহ। মাথায় বাঁশ জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। আর ঘরের মধ্যেই ছাউনির কাঠামোয় ঝুলছে অচিন্ত্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল শিশুকন্যাও। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২০১৭ সালে অচিন্ত্যর সঙ্গে বিয়ে হয়েছিল মন্তেশ্বরেরই ধাওড়াপাড়ার জবার। সন্তান হওয়ার পর প্রায়ই অশান্তি হত স্বামী-স্ত্রীর মধ্যে। বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহ করে স্ত্রীকে প্রায়ই মারধর করত অচিন্ত্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস জানান, ”অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে কে কাকে মেরেছে বা কিভাবে পুরো ঘটনা ঘটেছে তা নিয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।” অন্যদিকে অচিন্ত্যর পরিবার সমস্ত আভিযোগ অস্বীকার করে বলেছে যে, অচিন্ত্য জবাকে নিয়ে আলাদা থাকত। তাদের ব্যাপারে পরিবারের অন্যরা নাক গলাতনা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…