Categories: এখন খবর

বাংলা বাঁচাতে বাঁচাতে হবে সুন্দরবন, সুন্দরবন দিবসে এমনই ভাবনা তুলে ধরা হল

নিজস্ব সংবাদদাতা: অপরিকল্পিত নগরায়ন আর লোভ ক্রমশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বের শ্রেষ্ঠ লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরন্যভূমি ক্রমশই বিপন্ন হচ্ছে। রয়েল বেঙ্গল টাইগার আর দানবীয় কুমিরের সহ অবস্থান বিশ্বের আর কোথাও দেখা মেলেনা। পশ্চাদপদের মানুষের বসতি এমন কি কলকাতাও আজ নিশ্চিহ্ন হয়ে যেত যদি সুন্দরবন না থাকত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলাকে বাঁচাতে তাই সুন্দরবন বাঁচানো খুব জরুরি।  বুধবার সুন্দরবন উন্নয়ন পর্ষদ উদ্যোগে  মথুরাপুর এক নম্বর ব্লকের পরিচালনায় সুন্দরবন দিবসে উঠে আসল এসব আলোচনাই।  প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চারাগাছ বিতরণ, এবং বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন মথুরাপুর এক নম্বর ব্লকের মাননীয় সভাপতি শ্রীমতী  শকুন্তলা হালদার , মথুরাপুর এক নম্বর ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জামিল আক্তার,কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী চন্দন কুমার মাইতি,জেলাপরিষদের সদস্য,শিক্ষক লক্ষণ মণ্ডল, সমিতির কর্মাধক্ষ গণ, পঞ্চায়েত সমিতির সদস্য ,আধিকারিকগণ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রীরা এবং আরও অনেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শ্রী চন্দন কুমার মাইতি জানান, সুন্দরবন সংলগ্ন সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের সাধারন পাঠ্যর বাইরে সুন্দরবনের জৈব বৈচিত্র্যের ওপর বিশেষ পাঠ দেওয়া উচিৎ। তাহলে  আগামী দিনে এরাই হতে পারে সুন্দরবনের প্রকৃত পাহারাদার। সুন্দরবন না বাঁচালে যে আগামীদিনে বাংলাও বাঁচবেনা এটা এদের চেয়ে ভাল কেউ বুঝবেনা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…