নির্বাচনের আগে রাজ্য বিজেপির অন্দরে বড়সড় রদবদল, সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুব্রত চট্টোপাধ্যায়কে

ওয়েব ডেস্ক : কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে রাজ্য বিজেপির অন্দরে বড়সড় রদবদল। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুব্রত চট্টোপাধ্যায়কে। আর তাঁর বদলে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হল এতদিন বিজেপির সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সামলানো অমিতাভ চক্রবর্তীকে। তবে আচমকা কেন

জানা গিয়েছে, বেশ কয়েকবছর যাবৎ রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সামলেছেন সুব্রত চট্টোপাধ্যায়। কিন্তু যেহেতু সামনেই নির্বাচন, সেকারণে দলের অন্যান্যদের মধ্যে যাতে নির্বাচনের আগে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়, সেকারণে বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে সুব্রতবাবুকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে জানা গিয়েছে, দিলীপ ঘোষের মতো সুব্রত চট্টোপাধ্যায়কেও বিধানসভা নির্বাচন পর্যন্ত নিজের পদে রাখতেই ছিলেন জেপি নড্ডা। কিন্তু দিন কয়েক আগে যেভাবে দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁর বিবাদ সৃষ্টি হয়েছিল, সেকারণে বিজেপি নেতৃত্বের তরফে রাতারাতি সুব্রত চট্টোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বিজেপির তরফে জানা গিয়েছে, নির্বাচনের আগে তৃণমূল থেকে বহু কর্মী বিজেপিতে যোগ দিলেও তাদের যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল তা দিচ্ছেন না সুব্রত চট্টোপাধ্যায়। এর ফলে তৃণমূল থেকে আসা বহু কর্মী বিজেপিতে যোগদান করেও দলের মধ্যে গুরুত্ব না পেয়ে ফের ফিরে গিয়েছেন তৃণমূলে। এর প্রভাব অনেকটাই নির্বাচনে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ফলে সেকারণেই নির্বাচনের আগে দল ভারী করতে এই সিদ্ধান্ত নিলেন রাজ্য বিজেপি।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…