Categories: এখন খবর

আপনি ঘরে থাকুন আমরা আপনার ঘরে যাব, নারায়নগড়ে রেশন নিয়ে ঘরে ঘরে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: মাস মাইনে নিশ্চিত করে কিংবা বাড়িতে জমানো টাকা থাকলে হয়ত লকডাউন উপোভোগ করা যায়। সারাবছর পরিবারকে সময় দিতে না পারা মানুষ দিব্যি ঘরে বসে খোশ মেজাজে গল্পগুজব করতে পারেন কিন্তু দিন আনা দিন খাওয়া মানু্ষের নাভিশ্বাস উঠেছে দু’দিনের। ফাঁকা হয়ে গেছে সঞ্চিত হাঁড়ির চাল। অভুক্ত, নিরন্ন সন্তানের জন্য কি করবেন খুঁজেই পাচ্ছিলেন না। সেই সংকট মোচাতেই এগিয়ে এল পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের বরাদ্দ রেশন নিয়ে মানু্ষের বাড়িতে বাড়িতে বিলি করল পশ্চিম মেদিনীপুর পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সহায়তায় নারায়ণগড় থানা এলাকার পারুলিয়াতে ওই দিনমজুর লোধা সম্প্রদায়ের ৩০টি পরিবারে ২০০ জন লোকে প্রায় সাত দিনের জন্য চাল ১০ কেজি ,ডাল ২ কেজি,তেল ১লিটার,আলু ৩ কেজি,পেঁয়াজ ১কেজি ,একটি ডেটল সাবান তুলে দেওয়া হয় ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব সেনাপতি ,থানা এরিয়ার সার্কেল ইনস্পেক্টর মৃত্যুঞ্জয় ব্যানার্জি ,খড়গপুর এসডিপিও সুকোমল কান্তি দাস সহ অন্যান্যরা ।

পুলিশের উদ্যোগে হাঁফ ছেড়ে বেঁচেছেন দরিদ্র পরিবারগুলি। ক্ষুদিরাম প্রামানিক নামে এক যুবক জানালেন, লকডাউনের ফলে আমাদের জীবন জীবিকা স্তব্ধ হয়ে গেছিল । এখন কেউ আমাদের কাজেই নিচ্ছেনা ফলে কিছু কেনাকাটা করতে পারছিলামনা। পুলিশের লোকেরা এসে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল। ওনারা বলেছেন, সাতদিনের মাথায় আবার রেশন দিয়ে যাবেন। ” খড়গপুর মহকুমা পুলিশ শাসক সুকোমল কান্তি দাস এদিন ওই মানুষদের অনুরোধ করে বলেন, ” আপনাদের নুন্যতম চাহিদা মেটাবে সরকার। এই লড়াইটা উপলব্ধি করুন আর শুধুই ঘরে থাকুন। আপনি ঘরে থাকুন আমরা আপনার বাড়িতে আসব।”

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…