এখন খবর

নির্বাচনের কাজে ডাক পাওয়া প্রায় ১৫০০ কর্মী জনকে শোকজ করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বিধানসভা নির্বাচনের কাজের ডাক পাওয়া প্রায় ১৫০০ কর্মী জনকে শোকজ নোটিশ করে পাঠাল। জেলা প্রশাসন সূত্রে জানা যায় এঁরা ভোটের নির্দিষ্ট প্রশিক্ষণ নিতে আসেননি আরও জানা যায় জেলা প্রশাসনের সূত্রে আসন্ন বিধানসভা ভোটে মোট ৫ হাজার ৬৪১টি বুথ থাকছে।

প্রতি বুথেই থাকছে ইভিএমের পাশাপাশি ভিভি প্যাট মেশিনও। গোটা পূর্ব বর্ধমান জেলায় মোট ৪০ হাজার কর্মীকে ভোটের কাজের প্রয়োজনে প্রশিক্ষণে ডাকা হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,এর মধ্যে ২৭ হাজার ভোটকর্মীকে কাজে লাগানো হবে বাকিরা থাকবেন অতিরিক্ত তালিকায়।জানা যায়,পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ৩৫ হাজার ৪১৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০ লক্ষ ৪৭ হাজার ৯২৪জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৮৭ হাজার ৪০৯জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫ জন।

পূর্ব বর্ধমানের জেলা শাসক মহম্মদ এনাউর রহমান জানান, এবারের ভোট কর্মীদের অংশ গ্রহণ যথেষ্টই ভালই এই পূর্ব বর্ধমান জেলায়।

প্রায় ৯৫ শতাংশ ভোট কর্মীই নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন ও ৫ শতাংশ কর্মী প্রশিক্ষণে আসতে পারেননি। এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১৫০০ ভোট কর্মীকে শোকজ করা হয়েছে ও তাদের কাছ থেকে যথাযোগ্য উত্তর পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে পূর্ব বর্ধমান জেলা শাসক জানিয়েছেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…