নিজস্ব সংবাদদাতা :পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল মঙ্গলবার।
সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেদিনীপুরের প্রাক্তন পৌরপিতা ও বর্তমান পৌর প্রশাসক বোর্ডের সদস্য প্রণব বসু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার, মেদিনীপুর শহরের ৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিপ্রা মণ্ডল, স্কুলের শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মী প্রমুখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন প্রধান শিক্ষিকা মালা মজুমদারের উদ্যোগে তাঁর বাবা-মা তথা স্বর্গত সাধনচন্দ্র মজুমদার ও স্বর্গতা কল্যাণী মজুমদার স্মৃতিতে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের শীতবস্ত্র তথা সোয়েটার প্রদান করা হয়।বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করে ব্রতচারী নৃত্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষিকা তৃণা মণ্ডল।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…