এখন খবর

মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ৫ হাজার টাকা জরিমানা, তিন বছরের জেল

নিজস্ব সংবাদদাতা: শেষ মেশ কড়া হুঁশিয়ারির পথেই হাঁটল গুজরাট সরকার। মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই পাঁচ হাজার টাকা জরিমানার নিদান দিয়েছে আহমেদাবাদ পুরসভা। এমনকী তিন বছরের জেলও হতে পারে। সংক্রমণ রুখতে মহামারি আইনের অধীনে এই নিদান দেওয়া হয়েছে বলে খবর। করোনা পজিটিভে জোর ধাক্কা খেয়েছে মোদির গুজরাট মডেল। দেশের মধ্যে এগিয়ে থাকা রাজ্যের দাবিদার গুজরাটে রবিবার দুপুর অবধি ৪৯৩ জন, মৃত্যু হয়েছে ২৩জনের। আশংকার কারন ঘটিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০জন সংক্রমিত হয়েছে। রোগমুক্ত হয়েছেন ৩১ জন। শুধুই তাই নয়, অবস্থা ক্রমশঃ নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

খুবই খারাপ অবস্থা আহমেদাবাদের। পরিসংখ্যান বলেছে, রবিবার পর্যন্ত আহমেদাবাদে ২৬৬ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভের হদিশ পাওয়া গিয়েছে। যা গুজরাটের মধ্যে সর্বোচ্চ। মৃত্যু হয়েছে ১১ জনের। আর এই পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রনে এবার কঠোর নির্দেশ জারি করল আহমেদাবাদ পুরসভা। রবিবার আহমেদাবাদ মিউনিসিপ্যাল কমিশনার বিজয় নেহরা জানান, আহমেদাবাদ পুরসভা অঞ্চলে সোমবার সকাল ছ’টার পর থেকে রাস্তায় বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। অন্যথায় মোটা টাকা জরিমানা দিতে হবে অথবা হাজতবাস করতে হবে। তিনি আরও জানিয়েছেন, বাজার থেকে কেনা মাস্ক না পরলেও চলবে। বদলে বাড়িতে তৈরি করা মাস্ক, নিদেনপক্ষে রুমাল দিয়ে মুখ ঢাকলেও চলবে। আমজনতার পাশাপাশি দোকানদার, সবজি বিক্রেতা সকলকেই এই নিয়ম মানতে হবে।

ইতিপূর্বে, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লিতেও একই ধরণের নির্দেশিকা জারি করা হয়েছিল।
কিছুদিন আগে মাস্ক ব্যবহারের নির্দেশিকায় বদল করে কেন্দ্র। শুধুমাত্র করোনা আক্রান্ত, স্বাস্থ্যকর্মীরা নন, বাইরে বের হলে সকলকেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেয় কেন্দ্র সরকার। অভিযোগ উঠছে, বাজারে ক্লিনিকাল মাস্ক পাওয়া যাচ্ছে না। ফলে বাড়িতে তৈরি পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ব্যবহারের উপর জোর দেয় কেন্দ্র সরকার। অ্যাডভাইজরিতে বলা হয়েছিল. যারা শারীরিকভাবে সুস্থ কিন্তু শ্বাসকষ্টের ধাত রয়েছে, তাঁরা মুখ ঢেকে ঢেকে রাখুন। বিশেষত বাড়ির বাইরে বের হলে মুখ ঢাকার ব্যবস্থা করুন। সকলকে সুস্থ রাখতে সাহায্য করবে এই পদক্ষেপ। তবে মাস্ক অনেক সময় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। সেক্ষেত্রে কেন্দ্রের পরামর্শ বাড়িতে তৈরি মাস্ক তৈরি করুন মানুষ। যদিও প্রশ্ন উঠেছে যে ভারতের ছেঁড়া কাপড়ও জোটেনা সেই গরীব ভারত বাড়ীতে মাস্ক বানাবে কী করে ?

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…