তুমি বিহীন বসন্তবেলার এই পাট
নিয়মের করাত টানে ভাঙে
এই যে নৈমিত্তিক উদ্ঘাত,
ভাংচুরের অভিঘাত
তার অবচেতন কতোটুকুই বা জানে?
চৈত্রের তিস্তায়
শুকিয়ে যাওয়া অপলাপের নোনতা নিঃসরণ অথবা
ঝরে যাওয়া টুপটাপ রক্তক্ষরণ
আজ খুব প্রাসঙ্গিক;
বেখেয়াল বাতাসের অনুরণনের ফ্ল্যাশব্যাকে
দিন শেষ;
বড়জোর এই উদাহরণ…
কেউ জানে না সীমান্ত কোথায়
কেউ চেনে না ধরণী প্রবহন পথ
জোয়ার ভাটার নিরবধি বয়ে চলা জীবনে
মেনে নেইনি অন্যথায়…
পথ চলাতেই পথের খোঁজ
চমকে উঠি, থমকে উঠি–
নির্দ্বিধায় হররোজ।
অবধি আবহমানে–
কেউ নেই আশেপাশে,
কেউ নেই নিঃশ্বাসে
সেই একান্ত, সেই আপন;
তবুও অপার আগ্রহেই বয়ে যায়–
নিদারুণ অচেনা যাপন…
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…