মৃদু হেসে চলে যাচ্ছে যারা
তারা যাক!
এই অনন্ত পৃথিবীর বৃক্ষস্থল
গতিমুখ….
যারা যারা এঁকে দিচ্ছে বিদ্যুৎ ও মেঘ
নিহত রাত্রির দেহ
স্তুপের আড়ালে গোপন সংকেত;
শোনো
যে আলোয় দেখেছো একদিন
প্রজ্ঞা-পারমিতা, কক্ষপথ!
আজ তার চিহ্ন জেগে আছে শুধু…
শব্দ ব্রহ্ম, মেঘ ও বাতাস
রূপান্তর
সুস্মিতা অধিকারী
এভাবে অপেক্ষার কালো চাদরে
ঢাকা পড়ে যাচ্ছে
আমার পৃথিবী।
শূন্যের ভেতর জমা হয়…
গভীর দাগ।
কেঁপে উঠছে বাবা
দু’চোখে স্পষ্ট বিষাদ,
গিলে ফেলে কেউ
একটা আস্ত দিন!
আজকাল শান্তি নেই
হাঁড়ির ভেতর থেকে
উঁকি দেয়!
সাদা সাদা ক্ষুধার্তের কান্না।
সমস্ত হাঁটা পথ,
পায়ের তলায় মিশে গিয়ে
পৌঁছে যায় বোবাদের দেশে।
কেউ চোখে – চোখ দেখেনি
দেখেছে;
মৃত্যু ঈশ্বর প্রেত।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…