সারি সারি মানুষ একমনে পথে চলেছে।
প্রখর গরম, খিদে-তেষ্টা উপেক্ষা করে।
মাথার উপর গনগনে সূর্য দিনের সাথী,
রাতে চাঁদ ও তারার ঘননিবিষ্ট সমন্বয়।
হাতছানি দিচ্ছে বাড়ির আঙিনা, প্রাঙ্গণ,
স্বচ্ছ পুকুরের জল, গাভী, পরিবার-পরিজন।
ওদের নেই অর্থ, নেই ক্লান্তি, নেই উত্তাপ,
ওরা শুধু জানে সব পথ মিশবে একই পথে।
মানুষ গ্রহ-নক্ষত্র দেখে দিক নিরূপণ করতো,
পদব্রজে, জাহাজে বিশ্বের নানা প্রান্তরে পৌঁছাতো,
সভ্যতার শিশু পদক্ষেপ আজ সুদূর অতীত।
এ এক পুনর্বিবর্তন; উপমহাদেশের পথে, প্রান্তরে
তারা বিনিদ্র রাত, স্বপ্নময় সকাল, তন্দ্রাচ্ছন্ন দুপুর
হেঁটে চলেছে, হেঁটে চলেছে, হেঁটে চলেছে…
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…