Categories: রবিয়াণী

পৃথিবী এক – ২২

✒️কলমে: লক্ষ্মীকান্ত মণ্ডল
———————————————

মেঘের নিচে শুয়ে থাকতে থাকতে মেঘ হয়ে যাই ।
খুব কাছেই পাখির ডাক , মহাকাশের সঙ্গীত শোনায় –
শিরীষ ফুলের পাঁপড়ি উড়তে উড়তে মাতৃহারা , ছায়ারা অস্থির – চুপি চুপি কথা বলে লোকালয়ের
মাঝে মাঝে প্রকৃতিও তলোয়ার হাতে নেয় – নিরুপায়
মানুষ আস্ফালন করতে করতে চিৎশুয়ে পড়ে , শব্দ ঠিকরে
আসে ফেনাময় সমুদ্রের টানে – নেই কোন চিতা বা কবর

সে কবি, ফসল মাঠ থেকে তুলে আনে ভেজা ধান – আঁচলে
ঘাম মুছে রৌদ্র গড়ে ; ঘাড় উঁচু করে যায় ভিটের সিঁড়িতে –

পৃথিবী দুই
লক্ষ্মীকান্ত মণ্ডল

অন্ধকারে জমে ওঠে আমারই ঘরে ফেরার কথা
আকাশের ওপার থেকে উড়ে আসে পাখির পালক

ফুলের গন্ধে বৃষ্টি পোকার নীল শোক , শরীর জড়িয়ে নামে
অংশীদারি ঋণের পদ্মদিঘি , চারপাশে সাপের চলাচল

কয়েকটি পদক্ষেপে জেগে উঠে কয়েকটি শীর্ণ নদী –
গতজন্মের উৎসব ভাগ হয়ে উচ্চারণ করে পেসমেকার

তিন বিভাগে তখন চোখ গেল পাখির ডাক
প্রথমত উচ্চগতি দ্বিতীয়ত মধ্যগতি তৃতীয়ত নিম্নগতি

বাতাসের ছোঁয়ায় নিরন্তর নক্ষত্রলোক , চুপচাপ দাঁড়িয়ে
দেখি – একটা সরলরেখায় নেমে আসছে আমার বুকে –

আমিই তখন বিপন্ন পৃথিবী

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…