Categories: রবিয়াণী

মোহাম্মদ হোসাইনের দুটি কবিতা

✍️কলমে: মোহাম্মদ হোসাইন

 

বায়োগ্র্যাফি

প্রত্যেকেরই বায়োগ্র্যাফি রেখে যায়

ছোট ছোট ধানের শিষে ঝলমল করে সে-সব

কেউ কেউ দেখে, অনেকেই দেখে না

কারো কারো বায়োগ্র্যাফিতে নানা রঙ, নানা বর্ণের ইজম থাকে, সে-সব কোলাজের ভাষা
মাটি শুষে নেয়, প্রকৃতি শুষে নেয়

একটা প্রস্তুতি আছে জীবনকে দেখার
দূরের ক্যানভাসে ফেলে আলো ছড়িয়ে দিলে
দেখা যায়, বেশ লাগে!

প্রত্যেকেরই একটা বায়োগ্র্যাফি আছে
ন্যূন, অন্যূন
প্রকৃতি ধরে রাখে সে-সব
কেউ যখন থাকে না, কেউ যখন চলে যায়
কোলাজগুলো আসে, গ্রাফিতিগুলো আসে
পৃথিবীতে মানুষ এভাবেই চিহ্ন রেখে যায়!

 

ভুলগুলো

যে ভুলে যায় সে ভাল
যে ভুলে না সেও ভাল

একে অন্যের মাঝে ভুল এসে ভোলে যায়
ভুলে থাকা ভাল ভোলে যাওয়াও ভাল।

আমার ভুলের পৃথিবী
ভুলে ভুলেই জীবন ভোলালো।

ভালবাসা ভালবাসা ছিল না ভাল কোনোদিন
যে পায়নি যাকে পায়নি সেও জাগেনি কোনোদিন

গুঞ্জনে গুঞ্জনেই কেটে যায় দিন
অজস্র আরোপিত সময়
অজস্র ভেকধারী নিত্য-অনিত্যের মুরারি
শুধু চেয়ে দেখি, অরূপেরে, কোনো এক
অকৃত্রিম আঁধার, জ্বালায় বাঁশি
বুকের আগুনে! সুরে-অসুরে

যেমন, মোহক নদীর বাঁক এসে ঘুরে যায়
যেমন, ঘুমহীন দীর্ঘ, দীর্ঘতর রাত!

ভুলও একদিন ভুলের মাহাত্ম্য ভোলে
ভালবেসে যায়!

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…