দিনের শেষান্তে দিনবেলার কাজ শেষ
প্রাণীরাও ঘরে ফেরে গোধূলি বেলায়
জানে এবার বিশ্রাম নেবার পালা
শুরু এবং শেষ, আবারও শুরু শেষের আশে
বিষন্নতায় নিস্তেজ সূর্যের রক্তিম আভা
আর একটি দিনের অপেক্ষায় ফিরে চলা
জন্ম-মৃত্যর বৃত্তে জীবনের পরিধি
শেষবেলা নামে গোধূলি বেলায়
অক্ষমতায় শরীর দেয় সমস্তরকম জবাব
মেনে নিতে হয় এবার যাবার বেলা শুরু
শেষ বিদায়ের ঘন্টাধ্বনি প্রখর ভাবে কানে আসে
স্মৃতিচারণে হেসে-কেঁদে ভুলে থাকা
কখনও বা অবুঝ শিশুর মতো
বাসনাগুলো মাথাচাড়া দেয়
মায়াবন্ধনগুলো জড়িয়ে ধরে বেঁধে রাখতে চায়
বড্ডবেশি কাতরতায় ভারাক্রান্ত মন
গোধূলি লগ্নে একেএকে ঝাপসা হতে থাকে দৃষ্টি
পড়ন্ত বেলায় পৃথিবীর রূপ,রস, গন্ধের আস্বাদ
মধুময়তায় ঢেকে দেয় জীবনের বিস্বাদ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…