Categories: এখন খবর

দিঘার সমুদ্রে ডুবছে গৃহবধূ দেখেই ঝাঁপ নুলিয়ার, প্রানে বাঁচলেন মহিলা

নিজস্ব সংবাদদাতা: জীবন শেষ করে দেওয়ার জন্য ঝাঁপ দিয়েছিলেন কিন্তু এক নুলিয়ার তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেয়ে গেলেন গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনার স্বাক্ষী রইল দিঘার সৈকত। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ দিঘা হাসপাতালে চিকিৎসাধীন। ভর দুপুরে পুরোনো দিঘার ২নম্বর ঘাটে এমনই রক্ষাকর্তার ভূমিকা নিলেন এক নুলিয়া।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সঙ্গীতা করণ। তাঁর বাড়ি দিঘা থানার বাঁশবনি গ্রামে। পরিবারিক অশান্তির পর বাড়ির নজর এড়িয়ে সঙ্গীতা চলে আসেন সৈকতে । তারপর নেমে যান সমুদ্রে। বেশকিছুটা যাওয়ার পর উত্তাল সমুদ্র যখন তাঁকে গ্রাস করে নিয়েছে তখনই টনক নড়ে কর্তব্যরত নুলিয়ার। সংগে পুলিশ কর্মীরাও ছিলেন। ওই নুলিয়া ঝাঁপ দিয়ে আত্মহত্যারত গৃহবধূকে দ্রুত সমুদ্র থেকে উদ্ধার করে আনে তাঁকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। সেখানে বর্তমানে সঙ্গাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে। এই ঘটনায় সঙ্গীতার বাড়ির তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও দিঘা পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। কর্তব্যরত নুলিয়া জানান, ‘একলা সমুদ্রে নামার সময় সন্দেহ হয়েছিল, পোশাক আশাকও পর্যটকের মত ছিলনা কিন্তু মহিলা বলে সংকোচে কিছু বলতে পারিনি। অনেকে এমনিই চান করে। তবে নজরে রেখেছিলাম। নিজেকে সমুদ্রে ছেড়ে দিচ্ছেন বুঝতে পেরেই ঝাঁপিয়ে পড়ি। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…