এখন খবর

এবার লকডাউন বলবৎ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের

নিজস্ব সংবাদদাতা:কিছুদিন আগেই লকডাউন বলবৎ করতে দিয়ে হাত কাটা গিয়েছিল এক পুলিশ আধিকারিকের। শিখদের একটি ধর্মীয় শাখার লোকেরা কব্জি নামিয়ে দিয়েছিল পাঞ্জাব পুলিশের অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর হরজিৎ সিংয়ের। নিহাঙ্গ সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি সরাসরি তরোয়াল দিয়ে হাত থেকে কব্জি আলাদা করে মাটিতে ফেলে দেয় হরজিৎ সিংয়ের। এবার হরিয়ানার এক পুলিশ অধিকারিককে গুলি করে মেরেই ফেলল লকডাউনের সময় আড্ডায় বাধা পড়া কয়েকজন ব্যক্তি। এবারের ঘটনাও সেই পাঞ্জাবেই। পাঞ্জাবের হিসার জেলার উকলানা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ।

জানা গেছে ওই দিন রাতে রেললাইনে বসে গল্প করছিল কয়েকজন ব্যক্তি। সতর্ক করতে গিয়েছিলেন হিসারের আরপিএফের এক এএসআই মনীশ শর্মা। লকডাউনের আবহে এভাবে বসে থাকা যায় না। এতে নিয়মভঙ্গ করা হচ্ছে এটাই ছিল পুলিশ আধিকারিকের বক্তব্য। কিন্তু কে শোনে কার কথা! সতর্কতার বাণী তোলা থাকল শিকেয়। পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তিরা। এরপরেই পুলিশের উপরে হামলা চালায় অভিযুক্তরা।

এদিকে রেলের এলাকায় গন্ডগোল চলছে খবর পেয়েই আরপিএফ জওয়ানদের একটি দল ছুটে যায় লাইনের দিকে। গিয়েই তারা দেখতে পান গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন মনীশ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হিসার সিভিল হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা মনীশকে মৃত বসে ঘোষনা করে। খবর পেয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরাও ঘটনা স্থলে ছুটে যান।খবর দেয়। পুলিশ তদন্তে নেমে এখনও অবধি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…