সাহিত্য

আবার উঠে দাঁড়াও

আবার উঠে দাঁড়াও
শুভময় দাস
( ১লা বৈশাখ -১৪২৭)

পয়লা বল্লে “ধুস
কষ্ট কিসের তোর?
সবার জন্যে আনি
আজকে নুতন ভোর” ll

“আজ সকালে ওঠো
আমায় ছুঁয়ে দ্যাখো
কান্নাকটি ভুলে
নতুন পদ্য লেখ “ll

“একলা” মোটেই নয়
তোমরা সাথে আছো
ঝরনা নদী পাহাড়
পিঁপড়ে পাখি গাছওll

নাই বা নতুন জামা
নাইবা হল চড়ক
সত্যি সবই হবে
কেটে গেলেই মড়ক ll

গড়িয়া হাটের মোড়ে
চৈত্র সেল ও হবে
গাজন মেলার মাঠে
আনন্দ সুর রবে ll

হালখাতা ও থাক
নতুন ক্যালেন্ডার ও
মিষ্টি মুখে ভরুক
খুশির বারান্দায় ও ll

পয়লা বল্লে “শোনো
প্রতিটি বৈশাখে
মানুষগুলোই শুধু
আমায় মনে রাখে ll

পয়লা কেটে গেলে
আমি তখন বাসি
ধুলোর পরে ধুলো
জমবে রাশি রাশি ll

তার চাইতে বেশ
এইতো আছি ভালো
দূরত্বটাই থাক
যেমনি ছিলাম কালও” ll

আমি বল্লেম “ভাই
রাখ না অভিমান
প্রায়শ্চিত্ত হোক
আজকে শুচির স্নান” ll

অমনি দেখি তখন
বোশেখ চোখে জল
হাত রেখেছে হাতে
কান্না অনর্গল ll

বল্লে পয়লা বোশেখ
“সবাই থেকো ভালো”
“আবার উঠে দাঁড়াও”
বললে নতুন সালও ll

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…