Categories: এখন খবর

পুলিশি অভিযানের পরেও চলছে খড়গপুরে অন লাইন লটারির রমরমা, শুধু একজনের কাছ থেকেই এক রাতে উদ্ধার ১৪লাখ টাকা

ধৃত পান্ডেকে নিয়ে আদালতের পথে খড়গপুর শহর পুলিশ

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর মহকুমা পুলিশের বিশেষ অভিযানে মাঝেই স্বমহিমায় ফিরছে অনলাইন লটারি। লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে চলছে ‘প্লে উইন’ অন লাইন গেম বা লটারি । হাতে গরম নগদ টাকা পাওয়ার লোভে সংসার বেচে লটারিতে সামিল বেকার যুবক থেকে দিনমজুর সবাই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে  সারা খড়গপুর শহর জুড়ে অন্ততঃ ৫০০টি অনলাইন লটারির ঠেক চলছিল। খড়গপুর মহকুমা পুলিশ শাসক সুকোমল দাসের তৎপরতায় ইন্দা থেকে নিমপুরা কিংবা কৌশল্যা থেকে তালবাগিচায় চলা এই ‘প্লে উইন’ য়ের রাশ টেনে ধরেছিল পুলিশ। কিন্তু সম্প্রতি আড়ালে ফের সক্রিয় হয়েছিল কিছু জুয়াড়ি। এরকমই এক লটারি চালককে গ্রেপ্তার করে একই রাতে ১৪লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ যদিও একদিনে খড়গপুর শহরে কোটি টাকার ব্যবসা চলত বলে জানা গেছে কিছু ব্যবসায়ীদের কাছ থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার রাত্রে খড়গপুর শহর পুলিশ অভিযান চালিয়ে শহরেরই  ইন্দা এলাকা থেকে জয়কিষান পান্ডে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু গাঁজা ও নগদ ১৪ লাখ টাকা উদ্ধার হয়। অভিযুক্ত জয়কিষানকে শুক্রবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল । আপাতত তাকে জেল হেফাজতে রাখা হয়েছে আগামীকাল ফের তাকে নারকটিকস আইনে পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অনলাইন লটারি চালানোর অভিযোগ রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাত্র একজনের কাছ থেকেই একদিনের ব্যবসা বাবদ ১৪লাখ টাকা উদ্ধার রীতিমত চিন্তার বিষয়। জানা গেছে  ‘পেমেন্ট’ করার জন্যই মজুত করা হয়েছিল ওই টাকা। উল্লেখ্য পুলিশি অভিযানে গত চারদিন ধরে ভাটা পড়েছিল অন লাইন লটারিতে। ফের সক্রিয় হয়ে উঠেছে কেউ কেউ। পুলিশ অবশ্য নজর রাখছে বলে দাবি করেছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…