তেলেনিপাড়ায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে ৮৯ জনই হিন্দু, দাবি দিলীপের

ওয়েব ডেস্ক : তেলেনিপাড়ার দাঙ্গায় কেটে গিয়েছে প্রায় ১ মাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ফের শাসকদলকে বিঁধলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, তেলেনিপাড়ায় মূলতঃ কোয়ারেন্টাইন সেন্টার, টেস্টিং নিয়ে পুলিশের সাথে মুসলিমদের অশান্তি হয়েছিল। হিন্দুদের সেখানে কোনো ভূমিকাই ছিলনা। অথচ বেশিরভাগ হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ যাদের গ্রেফতার করেছে সেই ১১৯ জনের মধ্যে ৮৯ জনই হিন্দু।

এদিন দিলীপ ঘোষ বলেন, “দিল্লিতে যেমন আম আদমি পার্টির বিধায়কের বাড়ি থেকে হামলা হয়েছিল। তেলেনিপাড়ায় তেমন তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে হামলা হয়েছে। সেই ভিডিয়ো আমাদের কাছে রয়েছে। বিজেপিকে এর মধ্যে টেনে নিয়ে গিয়ে লাভ নেই।” তাঁর দাবি, “একটা পাড়া থেকে গিয়ে অন্য পাড়ায় বোম মারা হয়েছে। মন্দির ভাঙা হয়েছে। নিরীহ হিন্দুরের ওপর অত্যাচার করা হয়েছে, এমনকি তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই লোকেরা এখনো ক্ষতিগ্রস্ত। যারা ঘটনার প্রতিবাদ করেছে তাদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৮৯ জনই হিন্দু।”

এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “যিনি কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পান, তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না।”

প্রসঙ্গত, গত ১০ মে হুগলির তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। হামলার জেরে দুপক্ষেরই বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ আসে। এমনকি বাড়িতে ঢুকে লুঠপাটও করা হয়। এর জেরে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় গঙ্গাপাড়ে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…