Categories: এখন খবর

হলদিয়ায় রহস্যমৃত্যু যুবকের, বন্ধুরাই খুন করেছে দাবি পরিবারের

নিজস্ব সংবাদদাতা: ২৪ বছরের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে হলদিয়ার সুতাহাটাতে। হলদিয়ার টাটা কোম্পানীতে কর্মরত সৌরভ দোলাই নামে ওই যুবক বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সোমবার সাত সকালে দোলাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁর  হরিণভাষার বাড়ির অনতি দুর থেকেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। আশেপাশে ছিল রক্তের দাগও। পরিবারের অভিযোগ, বন্ধুরাই ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে সৌরভকে। তারপরই মৃতদেহ ফেলে দিয়ে গেছে বাড়ির সামনের খালে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৌরভ বিয়ে করেছিলেন মাত্র বছর কয়েক আগে। দেড় মাসের এক শিশুকন্যা রয়েছে তাঁদের। তাঁর স্ত্রী সুদীপ্তা  দাবি করেছেন মাঝে মধ্যে রাত করে ফিরত সৌরভ। ব্যস্ত থাকলে ফোন তুলতেননা। রাত ১টার সময় ফোন বেজে গেলেও ফোন ধরেননি সৌরভ। এরপর রাত আড়াইটায় তার ফোনের সুইচ অফ হয়ে যায়। সোমবার সকালেই এলাকার লোকেরা দেখতে পায় তার মৃতদেহ। খবর যায় বাড়িতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে সৌরভের সাত বন্ধুকে আটক করেছে পুলিশ।ওই ৭ জনের সঙ্গেই রামপুর এলাকায় রবিবার রাতে মদের আসর বসিয়ে ছিল সৌরভ এমনটাই জানতে পেরেছে পুলিশ। পুলিশের বক্তব্য,  আটক সাত বন্ধুকে জিজ্ঞাসাবাদ ঘটনার কিনারা করার চেষ্টা করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৌরভের স্ত্রী জানিয়েছেন , রবিবার বিকেলে বাড়িতে বসে টিভি দেখছিল সৌরভ।বেশ কয়েকজন বন্ধুর ফোন পেয়ে বিকেল ৫ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে।চৈতন্যপুর যাওয়ার কথা বলেই বেরিয়ে ছিল সে।সৌরভের মা বর্ণালী বলেন, “আমার ছেলেকে খুন করা হয়েছে।ওর বন্ধুরাই পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েই খুন করা হয়েছে।খুনিদের শাস্তি চাই আমরা।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…