Categories: এখন খবর

দিঘায় তরুনী খুনের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ

দিঘা: দিঘার হোটেলে হুগলির ডানকুনির ক্ষুদিরাম বসু পল্লীর বছর উনিশের পিয়ালি দেঁড়ের রহস্যমৃত্যুর ঘটনায় তার স্বামী প্রসেনজিৎ দাসকে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপশি পুলিশ গ্রেপ্তার করেছে  হোটেলের লিজ মালিক কার্তিক জানাকেও। শুক্রবার এদের গ্রেপ্তার করেছে দিঘা পুলিশ।ঘটনায় এদের যোগ থাকতে পারে বলে মনে করছে তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার দিঘার মহাপ্রভূ হোটেল থেকে উদ্ধার হয়েছিল পিয়ালির ঝুলন্ত দেহ । দুটো হাত সামনের দিকে রুমাল দিয়ে বাঁধা। পাশে চারবছরের ছেলে মোবাইলে গেম খেলছিল। ঘটনাটি যে খুনের এটা প্রথম থেকেই ধরে নিয়েছিল পুলিশ কারন পিয়ালি গলায় ওড়না নিয়ে ঝুলে থাকলেও তার হাত দুটো সামনের দিকে বাঁধা ছিল। পিয়ালির ছেলেও পুলিশকে জানিয়েছিল রাতে তাদের হোটেলের ঘরে একজন লোক এসেছিল যাকে সে চেনে কিন্ত নাম জানেনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পিয়ালির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্বামীর বন্ধুর সাথে। ১০তারিখ সে ছেলেকে ঘর ছাড়ে। কিন্ত মঙ্গলবার হোটেল থেকে সে তার বোনকে ম্যাসেজ করে যে সে খুন হয়ে যেতে পারে। সেই ম্যাসেজ পেয়ে পিয়ালির পরিবার হুগলির ডানকুনি থানায় হাজির হয় পরের দিন সকালেই। আর সেই থানাতে থাকার সময় দিঘা থানা থেকে ডানকুনি থানায় খবর যায় যে পিয়ালি খুন হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনায় পিয়ালির পরকীয়া প্রেমিক অভিজিৎ পালের প্রত্যক্ষ যোগের কথা আগেই জানিয়েছিল পুলিশ।তল্লাশি শুরু হয়েছে তাঁর  খোঁজে।কিন্তু এর মধ্যে স্বামী প্রসেনজিৎয়ের গ্রেপ্তার রহস্যকে আরও জটিল করে তুলল। তাহলে কি শুধুই পরকীয়া নয়, আরও কোনও গভীর রহস্য রয়েছে যার মধ্যে প্রসেনজিৎ অভিজিৎ যুক্ত ছিল ! পিয়ালি কি এমন কিছু জেনে গেছিল যা তার স্বামী এবং প্রেমিকের পক্ষে বিপজ্জনক?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখ খুলছে না পুলিশ তবে রহস্য আরও জটিল হয়েছে হোটেল মালিকের গ্রেপ্তারে। দিঘার হোটেলে  খুন , আত্মহত্যা নতুন কিছু নয় তাতে সচরাচর হোটেল মালিকরা গ্রেপ্তার হয়না। প্রশ্ন উঠেছে নির্জন, মাত্র দু-কামরার হোটেল যেখানে সিসিটিভি নেই , নিরপত্তা রক্ষী নেই , কেউ কি পিয়ালিকে এই হোটেলে থাকার জন্য বলেছিল ? পিয়ালির স্বামী , প্রেমিক , হোটেল মালিক কি কোনো কারনে এক সুত্রে বাঁধা ? জট ছাড়াচ্ছে পুলিশ । 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…