Categories: এখন খবর

গোয়ালতোড়ে বিধবা যুবতীকে গলার নলি কেটে খুন, পরকীয়া রহস্যের খোঁজে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: বাপের বাড়িতে এসে এক বিধবা যুবতীর নৃশংস খুনের ঘটনায় পরকীয়া রহস্যের খোঁজ করছে পুলিশ। যানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকার গোয়ালগোড়া গ্রামের বাপের বাড়িতে এসেছিলেন ২৫বছর বয়সী দিপালী মাহাত। শুক্রবার সকালে তার গলার নলিকাটা দেহ পাওয়া যায় গ্রাম থেকে কিছুটা দুরে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দিপালীর শ্বশুরবাড়ি গোয়ালতোড়ের শিংলাতে। বছর আগেই স্বামী মারা যায়। আড়াই বছরের একটি মেয়েও রয়েছে তার৷ গতকাল সন্ধ্যাতেই শিংলা থেকে বাপের বাড়ি গোয়ালগোড়াতে এসেছিলেন। শুক্তবার সকালে  দুর্গাবাঁধ ফার্ম হাউসের  পাঁচিলের গায়ে তার গলার নলি কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। তারাই খবর দেয় হয় গোয়ালতোড় থানায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়েই গোয়ালতোড় থানার পুলিশমৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর সদর হাসপাতালে পাঠায়। পাশাপাশি তদন্ত শুরু করে।  পুলিশের প্রাথমিক অনুমান মৃতা ওই মহিলার সাথে কারও অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই এই খুনের ঘটনা ঘটেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মনে করা হচ্ছে মহিলার জীবনের  দুজন পুরুষের অস্তিত্ব ছিল। যার একজন এই খুন করে থাকতে পারে। ওই মহিলা বাপের বাড়ি আশার সময় তার শ্বশুরবাড়ি এলাকার কোনও প্রেমিক কি তার পেছন পেছন এসে আত্মগোপন করেছিল এখানে নাকি সেই প্রণয়ের খবর পেয়ে বাপের বাড়ি এলাকার কোনও প্রেমিক তাঁকে ডেকে পাঠিয়ে খুন করল ? রহস্য খুঁজছে পুলিশ। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…