প্রয়োজনীয় ত্রুটিমুক্ত হয়ে ৭২ ঘন্টার মধ্যে গুগল প্লে স্টোরে ফিরলো ‘মিত্রোঁ’

ওয়েব ডেস্ক : মাসখানেক আগে গুগল প্লে স্টোরে জায়গা করে নিয়েছিল নতুন একটি অ্যাপ ‘মিত্রোঁ’। অ্যাপটি দেখে প্রথমে মনে করা হয়েছিল এটি চিনা অ্যাপ ‘টিকটক’ এর সংস্করণে বানানো সমগোত্রীয় আর একটি অ্যাপ। কিন্তু পরে জানা যায় পাকিস্তানের একটি জনপ্রিয় অ্যাপ এর আদলে তৈরি ‘মিত্রোঁ’। কিন্তু বেশ কিছু গোপনীয়তা নীতি লঙ্ঘন করার জন্য কয়েকদিন আগেই প্লে স্টোর থেকে অ্যাপটিকে সরিয়ে দিয়েছিল গুগল। এরপর অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধানের করে ৭২ ঘন্টার মধ্যে ফের প্লে স্টোরে ফিরে এসেছে স্বদেশী অ্যাপ ‘মিত্রোঁ।

‘মিত্রোঁ-কে নির্বাসিত করার পর গুগলের তরফে জানানো হয়েছিল, “বেশ কয়েকটি অ্যাপ সরানোর ঘটনা ভারতে সকলের নজর কেড়েছে। এ ব্যপারে আমরা নিজেদের পক্ষ স্পষ্ট করতে চাই। এই সপ্তাহের শুরুতে প্রযুক্তিগত নীতি লঙ্ঘনের জন্য আমরা একটি ভিডিও অ্যাপ সরিয়ে ছিলাম। ডেভেলপারদের সঙ্গে কাজ করার জন্য আমাদের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া আছে, যা তাদের অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য পথনির্দেশ করে। তা হলেই ডেভেলপার অ্যাপটিকে পুনরায় জমা দিতে পারে। আমরা এই ডেভেলপারকেও সমাধানের পথ দেখিয়েছিলাম। সমস্যার সমাধান হলেই অ্যাপটিকে পুনরায় প্লে স্টোরে ছাড়া যাবে।”

জানা গিয়েছে, নতুন এই স্বদেশী অ্যাপটির ডেভেলপার শিবাঙ্ক আগরওয়াল নামে এক আইআইটি-র ছাত্র। প্রথমে দাবি করা হয়েছিল ‘মিত্রোঁ’ ভারতেই তৈরি হয়েছে কিন্তু এক পাকিস্তানি কোম্পানির করে, মিত্রোঁ-র সোর্স কোড তাঁরাই ডেভেলপ করেছিলেন। এরপরই গুগলের স্ক্রুটিনির মুখে পড়ে অ্যাপটি। শুধু তাই নয়, ভারতীয় মুদ্রায় ২৫০০ টাকা দিয়ে অ্যাপটি কেনা হলেও এটি প্লে স্টোরে ছাড়ার আগে নিরাপত্তা বিষয়ক কোনো কিছুই দেখা হয়নি, এমনকি গোপনীয়তা নীতিও পরিবর্তন করা হয়নি। এই ধরনের নানা ত্রুটির কারণেই ‘মিত্রোঁ’ কে সাময়িক সময়ের জন্য প্লে স্টোর থেকে সরিয়েছিল কর্তৃপক্ষ।

এরপর ত্রুটিগুলোর প্রয়োজনীয় পরিবর্তন এনে ফের ৭২ ঘন্টার মধ্যে প্লে স্টোরে নিজের জায়গায় ফেরে ‘মিত্রোঁ’। তবে প্লে স্টোরে থাকাকালীন অ্যাপটির রেটিং ছিল ৪.৫, কিন্তু পুনরায় ফিরে এসে রেটিং কমে দাঁড়িয়েছে ৩.৭।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…