ঘটনাটি দেখেই ফিরে যায় ওই আত্মীয়। বিষয়টি জানতে পারে মনিকার বাপের বাড়ি বেশ কিছু মানুষ সোমবার সকালেই রওনা দেয় হোসেনপুরে।মনিকার আত্মীয়রা সদলবলে আসছে এই খবর পেয়েই সম্ভবতঃ বাড়ি ছেড়ে পালিয়ে যায় মনিকার স্বামী শ্বশুর ও শাশুড়ি। ফলে আদতে মনিকার কী হয়েছিল, কেন সে মারা গেল এর কোনও উত্তর পাওয়া যাচ্ছেনা। এমন কী পুলিশও তা জানতে পারছেনা। যদুপুরের লোকেরা এসে যখন দেখেন যে মৃতাকে ফেলেই পালিয়েছে সবাই তখন আরও উত্তেজনা ছড়ায়। ব্যাপক ভাঙচুর শুরু হয়। ঘরের যাবতীয় আসবাবপত্র যেমন চেয়ার টেবিল, খাট, টিভি ইত্যাদি ভেঙে তছনছ করে দেওয়া হয়।
এদিকে ঘটনার খবর পেয়েই হোসেনপুর গ্রামে এসে পৌঁছায় পুলিশ। জনতার রাগ গিয়ে পড়ে পুলিশের ওপর। পুলিশ মনিকার মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে বাধা দেয় মনিকার বাপের বাড়ির লোকেরা। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। উপস্থিত পুলিশ আধিকারিক প্রায় ১ঘন্টা ধরে তাঁদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভ প্রশমন করে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। তিনি আশ্বস্ত করেন অভিযোগ পেলে, ময়নাতদন্তের রিপোর্ট ও সেই অভিযোগ মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
যদিও এদিন দুপুর অবধি দাসপুর থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। জানা গেছে মনিকার বাবা-মা, দাদা ইত্যদিরা এসে পৌঁছানোর পরই অভিযোগ দায়ের হবে। সেই অভিযোগ না হওয়া অবধি পুলিশও কিছু বলতে পারছেনা। ওদিকে মনিকার ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। এই ময়নাতদন্তের রিপোর্টই একমাত্র মনিকা মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…