বড়সড় ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের, নিট পরীক্ষার দিন চলবে মেট্রো, স্বস্তিতে পরীক্ষার্থীরা

ওয়েব ডেস্ক : দীর্ঘ জল্পনার পর অবশেষে আগামী ১৩ সেপ্টেম্বর নিট এর পরীক্ষা। সে অনুযায়ী পরীক্ষার্থীদের সুবিধার্থে ওইদিন মেট্রো চালানোর জন্য শুক্রবারই মেট্রো কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন রাজ্য সরকার৷ এবার রাজ্যের আবেদনে সাড়া দিল মেট্রো কর্তৃপক্ষ। এদিন মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার দিন মেট্রোর তরফে পরীক্ষার্থীদের সুবিধার্থে চালানো হবে মেট্রো।

এবিষয়ে শুক্রবার রাজ্যের সাথে দ্বিতীয় দফার বৈঠকের পর মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু আগামী ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা রয়েছে, সেকারণে রাজ্যের আবেদন মেনে শুধুমাত্র ওই দিনের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত পরীক্ষার্থীদের পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। সেই সাথে মেট্রোর তরফে জানানো হয়েছে, এইদিন মোট ৩৩ জোড়া মেট্রো চালানো যাবে। পাশাপাশি জানানো হয়েছে, যাত্রীরা স্মার্টকার্ড ব্যবহার করে মেট্রোয় চড়তে পারবেন। তবে যদি স্মার্টকার্ড না থাকে, তবে সেক্ষেত্রে স্টেশনে মিলবে কাগজের টিকিট। সেই টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট নিয়মবিধি মেনে প্রবেশ করা যাবে।

জানা গিয়েছে, শুক্রবারই মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তাতে রাজ্যের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, ভিড় সামলানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ চাইলে ই-পাস চালু করতে পারেন। রাজ্যের এই পরামর্শ যথেষ্ট যুক্তিযুক্ত বলেই মেট্রোর তরফে মনে করা হচ্ছে। সেকারণেই এদিন রাজ্যের সেই পরামর্শও গ্রাহ্য করেছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে মেট্রোয় চড়ার আগে মোবাইলের অ্যাপে বা ওয়েবসাইট থেকে আগে জোগাড় করতে হবে ই-পাস। QR কোডের আকারে এই ই-পাস মিলবে। মেট্রোয় উঠতে গেলে সেই কোড থাকা বাধ্যতামূলক।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…