মানসিক অস্বস্তি খুব বেশি কাবু করে ফেলছে! জেনে নিন কিছু সমাধানের কিছু সাধারণ উপায়

অশ্লেষা চৌধুরী: মানুষের জীবন আর দুঃশ্চিন্তা যেন মুদ্রার এপিঠ ওপিঠ। পৃথিবীতে এমন কোনও মানুষ নেই, যাকে দুঃশ্চিন্তা স্পর্শ করেনি। চাকরি, ব্যবসা, সন্তানদের লেখাপড়া, সংসার চালানো, বাবা-মায়ের শারীরিক অবস্থা, নিজের স্বাস্থ্য, ভাইরাসের আতঙ্ক, দুশ্চিন্তার যে কত কারণে হতে পারে তার তালিকা হয়তো শেষ হবে না। সেই দুঃশ্চিন্তা থেকেই মানসিক অস্বস্তি, অস্থিরতা আমাদের ঘিরে ধরে। আর এটার থেকে দূরে না থাকলে আমরা আরও বেশি করে সমস্যায় জড়িয়ে পড়ব। তাই কীভাবে মানসিক অস্থিরতা কমাবেন, কীভাবে এই গুরুতর সমস্যার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবেন- জেনে নিন আজকের এই প্রতিবেদনে-

না বলতে শিখুন: জীবনে যা ঝামেলা আছে তাতেই যখন আপনি হিমশিম খাচ্ছেন, তখন নতুন কোন কাজ বা প্রতিশ্রুতিতে না জড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। তাই সময় বিশেষে না বলতেও শিখুন। দেখবেন অনেক কিছু ঝামেলা কম হয়ে যাবে।

মনকে বিশ্রাম দিন: মানসিক চাপ যদি নাগালের বাইরে চলে যায়, তবে কয়েকটা দিনের জন্য নিজেকে ছুটি দিন। সব দায়িত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কেবলমাত্র নিজের সঙ্গে সময় কাটান। সেই সময়ে নিজের প্রিয় কাজগুলোর পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য যোগব্যায়াম, ধ্যান ইত্যাদি করতে পারেন।

নিজের জন্য সময়: মানসিক অস্বস্তি থেকে দূরে থাকার অত্যন্ত কার্যকরী একটা উপায় হতে পারে এমন কিছুতে ব্যস্ত হয়ে পড়া যা আপনার খুবই পছন্দের। এবার কাজটা কী হবে তা নির্ভর করবে সম্পূর্ণ আপনি কী করে সময় কাটাতে পছন্দ করেন তার ওপর। আড্ডা, বই পড়া, সিনেমা দেখা, গেমস খেলা, বেড়াতে যাওয়া যেকোনও কিছু হতে পারে।

নেতিবাচক মানুষ থেকে দূরে: যে মানুষগুলোর সঙ্গে কথা বলে আপনি শান্তি পান না, তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। তাদের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করতে হবে। সেই মানুষগুলোর আড্ডা থেকে সরে আসতে হবে। তবে তা অবশ্যই ধীর-স্থির আর শান্ত ভাবে।

হেসে উড়িয়ে দেওয়া: হাসি নাকি পৃথিবীর সবচাইতে ভালো ওষুধ। তাই মানসিক অস্বস্তি যখন সহ্যের বাইরে চলে যাচ্ছে দেখবেন, তখন কিছু অস্বস্তি হেসেই উড়িয়ে দিন না হয়। যদি আবার ফিরে আসে তবে আবার হেসে উড়িয়ে দেবেন। এখন কীভাবে ওড়াবেন সেটা ঠিক করবেন আপনিই। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে স্বাভাবিকভাবে হাসির ছলেই যে বিষয়গুলো অস্বস্তি তৈরি করছে সেগুলো বলে ফেলুন। আড্ডার আমেজে সেই সমস্যাগুলো হাসির ছলেই অস্বস্তিকে সাময়িকভাবে হলেও দূরে সরিয়ে দেবে।

খোলাখুলি আলোচনা: নিজের মধ্যে সমস্যাগুলো চেপে না রেখে ঘনিষ্ঠ কারও সঙ্গে আলোচনা করুন, এতে মানসিকভাবে তো হালকা লাগবেই, কিছু সমস্যার সমাধানও পেতে যেতে পারেন আপনি। তবে আলোচনার সঙ্গী নির্বাচনে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশ্বস্ত কাছের মানুষগুলোর সঙ্গ বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

তবে যদি খুব বেশি অস্থিরতা অনুভব করেন, যার প্রভাবে আপনি ক্রমশই হতাশায় জড়িয়ে যেতে থাকেন, তবে মনোবিদদের সঙ্গে আলোচনা করে নিন। তাঁরাই সঠিক পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করবেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…