উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি তুঙ্গে সূচনা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, ৩১ জানুয়ারি: সোমবার থেকে শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত উত্তরবঙ্গ উৎসব। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই উৎসবের সূচনা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোরকদমে চলছে প্রস্তুতি। রবিবার সকাল থেকেই বাঘাযতীন পার্কে পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং প্রশাসনিক আধিকারিকদের আনাগোনা দেখা গেল।

২০২১এর এই উত্তরবঙ্গ উৎসব রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপুর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। তাই বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রস্তুতিপর্বে। অন্যদিকে স্বাস্থ্যবিধির মান্যতা ও সবার নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখছেন কর্তৃপক্ষ। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। রাজনৈতিক মহলেও বিশেষ গুরুত্বপূর্ণ এই উৎসব। রাজ্যবাসীর সামগ্রিক উন্নয়ন তথা সংস্কৃতি, সবই এই উৎসবে তুলে ধরা হবে।

২০১১ সালে মুখ্যমন্ত্রীর হাত দিয়েই উত্তরবঙ্গ উৎসবের সূচনা হয়। শীতের আমেজে এই উৎসবে ভিড় জমে শিলিগুড়িবাসী সহ অন্যান্য এলাকার লোকের। এ বছর ১০তম বর্ষ। প্রতি বছর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেছেন। ২০২১ এর উত্তরবঙ্গ উৎসবও তিনি উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। উদ্বোধনি অনুষ্ঠানে শেষ প্রস্তুতি চলছে। স্থানীয় যে সমস্ত নৃত্য শিল্পীরা উৎসবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নৃত্য পরিবেশন করবেন, তাঁরাও এদিন শেষ মুহূর্তের মহরা দিতে ব্যস্ত।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…