Categories: এখন খবর

খড়গপুরে চিনা মাঞ্জায় কিশোরের মৃত্যুর ঘটনায় হোমে পাঠানো হল অভিযুক্ত কিশোরকে

নিজস্ব সংবাদদাতা: অনিচ্ছাকৃত খুনের অভিযোগে জেল হেফাজতে পাঠানো হল বালককে। একটি হোমের তত্বাবধানে ওই বালককে রাখা হবে বলে জেল সূত্রে জানা গিয়েছে। বুধবারই মেদিনীপুর জেলা আদালতে জুভেনাইল আদালতে পেশ করা হয় ওই বালককে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য বুধবার সকালে খড়গপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বোনকে সাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় ঘুড়ি ওড়ানোর মাঞ্জা সুতোয় গলা কেটে যায় খড়গপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাজি মহল্লার বাসিন্দা ক্লাশ এইটের ছাত্র সাদিক খানের। খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেন চালু করার কিছুক্ষন পরেই মৃত্যু হয় ওই কিশোরের। রাজ্যে চিনা মাঞ্জার কবলে এর আগে অনেকে আহত হলেও মৃত্যুর ঘটনা এই প্রথম।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার পরেই অভিযুক্ত বালকের বিরুদ্ধে মৃত কিশোরের বাবা আভিযোগ দায়ের করলে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। উল্লেখ্য ক্রমাগত দুর্ঘটনার পর ২০১৬সালে এই সুতো বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য পরিবেশ আদালত। তারপরও যে চিনা মাঞ্জার সুতো দেদার বিক্রি হচ্ছে বুধবারের ঘটনা সেটাই প্রমান করল। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…