Categories: এখন খবর

তৃনমূল খড়গপুরে জিততেই সমাজবিরোধীদের রমরমা, শুরু হয়ে গেল খুন , ব্যঙ্গ দিলীপের, উনি কিছুই জানেননা বললেন প্রদীপ

নিজস্ব সংবাদদাতা: ”বিধানসভা উপনির্বাচনে তৃনমূল জিতে আসতেই সমাজবিরোধীদের দাপট বাড়ছে, শুরু হয়ে গেছে খুন। দেখুন আপনারা কাকে জিতিয়ে আনলেন!”মঙ্গলবার এভাবেই তৃনমূলকে ব্যঙ্গ করলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন সকালে প্রাতঃভ্রমণের পর খড়গপুর স্টেশনের বোগদাতে একটি  চায়ের আসরে মেদিনীপুরের সাংসদ আরও বলেন, খড়গপুরের যে ক্রিমিনালের বাড়ি লাগোয়া এলাকায় রবিবার গভীর রাতে খুনটা হল সেই ক্রিমিনালকে আমি বিধায়ক থাকা কালীন গত ৪বছরের দাঁত ফোটাতে দেয়নি। অথচ তৃনমূল খড়গপুর শহরের বিধানসভা জেতার পরেই মাত্র দেড় মাসের মধ্যেই খুন শুরু হয়ে গেল ? এর থেকেই বোঝা যায় তৃণমূল দলটা কি ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘোষ এদিন আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গ জেহাদীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এখানকার উচ্চ শিক্ষার প্রতিষ্টান গুলিতে আজাদি চেয়ে শ্লোগান দেওয়া হয়। এরা রোহিঙ্গাদের, অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলেনা, গো ব্যাক বলে ভারতের প্রধানমন্ত্রীকে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর প্রত্যুত্তরে খড়গপুর শহরের সদ্য নির্বাচিত বিধায়ক প্রদীপ সরকার বলেন, ” উনি খড়গপুরের কিছুই বোঝেননা। রবিবার যে খুন হয়েছে সেটা একটা অরাজনৈতিক ঘটনা। দিলীপবাবু উত্তর দিন যে নির্বাচন চলাকালীন বিজেপির কোনও কর্মী আমাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা ? জবাব দিন নির্বাচন প্রক্রিয়ায় গন্ডগোল করার জন্য কতজন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে? উনি চায়ের আড্ডায় বসে আবোলতাবোল বকা ছাড়া আর কি করেছেন?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে রবিবার রাতে রেলের আবাসনের খুন হয়ে যাওয়া ৬৪বছরের প্রাক্তন রেলকর্মী খুনের ঘটনায় মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশের অনুমান খুনের সঙ্গে যুক্ত থাকা দুষ্কৃতি বা দুস্কৃতিকারীদের দলটি খুন হওয়া ব্যক্তির পরিচিত ছিল। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…