Categories: এখন খবর

অনৈতিকতার সীলমোহর চাইছেন প্রদীপ সরকার; তোপ দাগল জোট

নিজস্ব সংবাদদাতা: ” পাঁচ বছর আগে যাকে লোকে চিনতই না তিনি আজ জননেতা? নারায়ন চৌবে,  চাচা জ্ঞান সিং সোহন পাল তো কোনও দিন নিজেদের জননেতা বলেননি ! উত্তরটা তৃণমূলের দুই নেতা দেবাশিস চৌধুরী কিংবা রবি শংকর পান্ডেরা ভালো দিতে পারবেন কারন প্রথম জন নারায়ন চৌবে আর দ্বিতীয়জন চাচার শিষ্য ছিলেন।”  বলছিলেন কংগ্রেস নেতা দেবাশিস ঘোষ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার শহরের ইন্দা এলাকায় জোটের প্রচারের আগে গোল বাজারে চাচার অফিসে বসে সোমেন মিত্র, সুজন চক্রবর্ত্তী সহ একগুচ্ছ নেতার আলোচনায় উঠে আসছিল  প্রদীপ সরকারের নেতা হয়ে ওঠার কাহিনী। কিভাবে পুলিশ নেত্রী ভারতী ঘোষ আর দুই মাফিয়া রামবাবু আর শ্রীনু নাইডুর যৌথ অভিযানে সংখ্যালঘু তৃণমূল খড়গপুরের বোর্ড দখল করল আর জহর পাল আর দেবাশিস চৌধুরীদের মামলা আর মানের ভয় দেখিয়ে রজনীতিতে আনপড় প্রদীপ সরকারকে নেতা করে দেওয়া হল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে দলটা এই ভাবে ক্ষমতায় আসে এবং যাদের নেতা হয় ভুঁই ফোঁড়রা তারা কি মানু্ষের মঙ্গল করার জন্য ভোটে দাঁড়ায়? কয়েকবছর আগে সাইকেল চালাত এখন সব চেয়ে দামী গাড়িতে চড়ে। মানু্ষের জন্য যদি ভালো কাজ করেছেন তো সব সময় চারটে পুলিশ নিয়ে চলেন কেন ?  রহমান সাহেব  , চিত্তরঞ্জন সরকার, রবি পান্ডেদের তো পৌরপিতা থাকার সময় পুলিশ নিয়ে ঘুরতে হয়নি ! ” রবিবার স্যোশাল মিডিয়ায় প্রশ্নটা তুলেছেন খড়গপুরের প্রাক্তন কাউন্সিলর সত্যদেও শর্মা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” আসলে খড়গপুরের রাজনৈতিক সহিষ্ণুতা আর সৌজন্যের পরিবেশটাই বদলে দিয়েছে তৃণমূল। একসময় দীর্ঘ সময় সরকারে বাম আর পৌরসভায় কংগ্রেস। একদিকে চাচা বিধায়ক আবার সাংসদ বামেদের। কিন্তু কখনও দখলদারি মনোভাব কাজ করেনি। রাজনৈতিক সৌজন্যতা বিনষ্ট হয়নি। ” সভায়  বললেন সুজন চক্রবর্ত্তী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখন মন্ত্রী বলেন , রাজ্যে তৃনমূল আর বিধায়কও তৃনমূল হলে কাজ ভালো হবে। মন্ত্রী বলেন,  ‘প্রদীপ সরকারকে জেতালে আমি আপনাদের সব কাজ করে দেব!’  তার উল্টো দিকে কি ? ‘না জেতালে আপনাদের কোনও কাজই হবেনা।’ ঘটনা এটাই যে বিরোধী এলাকায় প্রতিপদে কাজে বাধা দিচ্ছে এই সরকার যা নীতি নিয়ম বিরুদ্ধ। কিন্তু এই অনৈতিকতার চাষ হচ্ছে রাজ্য জুড়ে এবং খড়গপুরেও। আর তার ফল শুধুই রাজ্য বা খড়গপুরবাসীরাই নয় ভোগ করছেন এই শহরের তৃনমূল নেতা কর্মীরাও। না হলে দেবাশিস চৌধুরী , রবিশংকর পান্ডেরা টিকিট না পায়! 
আসলে ভারতীর হাত ধরে নেতার জন্ম থেকে মুক্তি চাইছেন প্রদীপ। ওই অনৈতিকতার ওপর সীলমোহর তখনই পড়তে পারে যখন তিনি জনতার রায়ে বিধায়ক হবেন। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…