Categories: এখন খবর

এনআরসি যদি মানবেননা তো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে জায়গা দিচ্ছেন কেন ? খড়গপুরে মমতাকে তোপ সূর্যকান্তর

নিজস্ব সংবাদদাতা: ”মমতা ব্যানার্জী মুখে বলছেন বাংলায় এনআরসি মানবনা অথচ তিনি বাংলার মাটিতে ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য কেন্দ্রকে জায়গা দিচ্ছেন! এটাই হল তৃণমূলের আসল চরিত্র।” খড়গপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের সমর্থনে বক্তব্য রাখতে এসে এভাবেই মমতা ব্যানার্জী ও তৃণমূলকে বিঁধলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার শহরের ধ্যান সিং ময়দান সংলগ্ন এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ একঝাঁক নেতৃত্বের উপস্থিতি মিশ্র বলেন ,  এনআরসি নিয়ে বিজেপি এবং তৃণমূল উভয়েই বিভাজনের রাজনীতি করছে। মুখে বিরোধিতার কথা বললেও খবর পাওয়া যাচ্ছে যে এ রাজ্যেই দু’টি ডিটেনশন ক্যাম্প তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ওই ক্যাম্পগুলি এনআরসির  জন্যও ব্যবহার হতে পারে।  আসলে মুখ্যমন্ত্রী মুখে যা বলেন, কাজে তার প্রতিফলন হয়না। তাই আমরা আশংকা প্রকাশ করছি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিশ্র এর আগেও বলেছিলেন,  মূখ্যমন্ত্রী তেড়েফুড়ে দিল্লি গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, এনআরসি নিয়ে কথা হয়েছে? উনি বললেন, এনআরসি নিয়ে কথা হবে কেন ? ওটা অসমের ব্যপার। তাহলে কি নিয়ে কথা হল ? উনি বললেন সরকার সরকারে কথা হয়েছে। পরে দেখা গেল সারদায় অভিযুক্ত রাজীব কুমারকে আর সিবিআই ধরার কথা বলছেনা। এটাই হল বিজেপি তৃণমূল বোঝাপড়া।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিশ্র বলেন, যদি বিজেপির দুর্নীতি দমনের জন্য ইচ্ছা থাকত তবে তৃণমূলের একজন মন্ত্রীরও জেলের বাইরে থাকার কথা নয়। ওরা একজন দুর্নীতিগ্রস্থ পুলিশ অধিকারীককেই গ্রেপ্তার করতে পারেনা। আসলে তৃনমূল আর বিজেপি একে অপরের পরিপূরক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিশ্র এদিন যে বিতর্ক উসকে দিয়েছেন তার অনেকটাই সঠিক জানা গেছে শহর সংলগ্ন রাজারহাটে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম ডিটেনশন ক্যাম্পটি। জানা গিয়েছে এর পরেরটি তৈরি হবে বনগাঁয়।

রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল দত্ত স্বীকার করে নিয়েছেন যে ডিটেনশন ক্যাম্পের জন্য কেন্দ্রকে জায়গা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন এর সঙ্গে এনআরসির সম্পর্ক নেই, বিদেশি বন্দীদের জন্যই তৈরি করা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। কিন্তু ঘটনা হচ্ছে এনআরসিতে যাঁদের নাম থাকবেনা তাঁদের তো বিদেশী বলেই চিহ্নিত করা হবে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…