নিজস্ব সংবাদদাতা: খড়গপুরের সকালটা শুরু হল বাম কংগ্রেস জোটের জয়ের মধ্যে দিয়ে। প্রথম রাউণ্ড গননায় ৯৮৪ ভোটে এগিয়ে রয়েছেন, জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। এই রাউণ্ডের গননায় চিত্তরঞ্জন মণ্ডল পেয়েছেন ৪২৮৪ , বিজেপির প্রেমচন্দ্র ঝা ৩৩০৪, এবং তৃনমূল কংগ্রেসের প্রদীপ সরকার পেয়েছেন ৩২৬৯।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথম রাউণ্ডের গননায় পশ্চিমবঙ্গের বাকি কেন্দ্র দুটি করিমপুর ও কালিয়াগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। এই রাউণ্ডে অবশ্য পোষ্টাল ব্যালট গননার পাশাপাশি খড়গপুরের ক্ষেত্রে দুটি ওয়ার্ডেরও ভোট গননা হয়েছে। ওই দুটো ওয়ার্ডে খড়গপুর পুরসভার দীর্ঘ দু-দশকের কাউন্সিলর চিত্তরঞ্জন মণ্ডল ও কংগ্রেস নেতা দেবাশিস ঘোষের গড় বলে পরিচিত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভোটের পরে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল পৌরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে রেল এলাকার ৮টি বাদ দিলে বাকি ২৭টি ওয়ার্ডে ভাল ফল হবে তাদের। সেই প্রবনতা যদি সত্য হয়, তবে কংগ্রেস যে ভাল ধাক্কা দেবে তা বলাই বাহুল্য।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…