Categories: এখন খবর

যম দুয়ার থেকে ক্যাম্প সরালো তৃনমূল,লড়াই হাড্ডাহাড্ডি, ভালো ভোট পেয়েছে জোটও

নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষীর  পরামর্শ মেনে দক্ষিন দিক থেকে নিজেদের ক্যাম্প সরিয়ে নিল তৃনমূল। রাত পোহালেই ভোট গননা। জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী তৃণমূলের জয়টা যেন অস্থানে ক্যাম্প করার জন্য ফসকে না যায় তাই ক্যাম্প বিপরীত দিকেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানালেন শহর তৃণমূলের এক নেতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাধারন ভাবে ভোট গননার দিন তৃণমূলের ক্যাম্প করা হয় গননাকেন্দ্র কেন্দ্রীয় বিদ্যালয় ২ য়ের দক্ষিন দিক অর্থাৎ খড়গপুর পৌরসভার দিকে। লোকসভা নির্বাচনের সময়েও তাই হয়েছিল। কিন্তু জ্যোতিষ মতে দক্ষিন দিক যম দুয়ার। দিকটা ভালো নয়, এই সময় বাস্তুতন্ত্র মেনে ওই দিক বাদ দিয়ে অন্য যে কোনও দিক হলে ভালো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে সবচেয়ে ভালো পুর্ব দিক। কিন্তু পুর্বে রেলের কোয়ার্টারের পর কোয়ার্টার আর পশ্চিমে কোনও জায়গা নেই তাই উত্তর দিকে সরিয়ে আনা হয়েছে ক্যাম্প। সেরসা স্টেডিয়াম অর্থাৎ বোগদার দিকে ক্যাম্প করা হয়েছে যেখানে গননা চলাকালীন দলের কর্মীরা থাকবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে ভোট পর্ব শেষ হওয়ার পরে বিভিন্ন হিসাব নিকেশ চলেছে রাজনৈতিক দলগুলির মধ্যে সেই হিসাব অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। বলা হচ্ছে ম্যাজিক দেখিয়ে ভোট বাড়তে চলেছে কংগ্রেস সিপিএম জোট প্রার্থীর। জোটের ভোট বাড়ছে স্বীকার করে নিয়ে বিজেপি জানিয়েছে, দোদুল্যমান ভোটার বাদ দিয়েও কম করে ১৩ থেকে ১৫হাজার মার্জিনে জিতছেন তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃনমূলও  ১০০শতাংশ আশাবাদী জয়ের ব্যাপারে। তাঁদের বক্তব্য শেষ হাসি হাসতে চলেছে তারাই। তবে শহর রাজনীতিতে হতাশ একটা বড় অংশের ভোটও নাকি নোটায় পড়তে চলেছে এমন ইঙ্গিতও মিলেছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…