Categories: এখন খবর

কাউন্ট ডাউন শুরু, কেন্দ্রীয় বিদ্যালয়ের গ্রাউন্ড জিরোতে কে লিখবে ইতিহাস

নিজস্ব সংবাদদাতা: চূড়ান্ত প্রস্তুতি সারা হয়ে গেছে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়-২ য়ের গ্রাউন্ড জিরোতে। পৌরসভা থেকে বোগদার পুরো অংশই এখন নো-এন্ট্রি জোনের আওতায়। ১কোম্পানী আধা সামরিক বাহিনীর জওয়ান আর পুলিশের নজরবন্দিতে ২৭০টি বুথের ইভিএম। যার মধ্যেই লুকিয়ে রয়েছে তিন মূল প্রার্থীর ভবিষৎ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার খড়গপুরের ২লক্ষ ২৪হাজার ৩২৮ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১লক্ষ ৫২হাজার ৯২৫জন। আর সেই ভোটের সংখ্যা গরিষ্ঠ অংশ আগামী দেড় বছরের জন্য কাকে বেছে নিয়েছেন তারই গননা শুরু হতে চলেছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে। তার ১ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের গননা এজেন্টদের। সরকারি আধিকারিক ও গননাকর্মীরা আরও আগে পৌঁছে যাবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমিশন সূত্রে জানা গেছে মোট ১৬রাউণ্ড গননার কাজ হবে। তারজন্য ১৮টি টেবিল বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত দুটি টেবিলের একটিতে পোস্টাল ব্যালট ও অন্যটি আপাতকালীন ব্যবস্থার জন্য সংরক্ষিত থাকছে। কমিশনের আশা বেলা ১১টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে খড়গপুর সদর বিধানসভা নির্বাচনের ট্রেন্ড। ১টার মধ্যেই গননার কাজ শেষ হয়ে যাওয়া উচিৎ বলেই সরকারি তরফে মনে করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গননাস্থল থেকে ২০০মিটারের বেশি দুরত্বে থাকছে রাজনৈতিক দলগুলির ক্যাম্প। উত্তেজনা এড়াতে সেখানেও পর্যাপ্ত পুলিশ থাকছে। জয়ের আনন্দ যেন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না করে সেদিকে কড়া নজর দেওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনও বিজয় মিছিল করা যাবেনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচনে অংশগ্রহনকারী প্রধান তিনটি রাজনৈতিক দল তথা জোটের কাছে এই ফলাফল অন্ততঃ গুরুত্বপুর্ন। বিজেপির কাছে এটা যেমন লাগাতার দু’বারের জয় ধরে রাখার লড়াই , কংগ্রেস জোটের কাছে এ লড়াই সাড়ে তিনবছর আগে হেরে যাওয়া চাচার আসন পুনঃউদ্ধারের। আর তৃণমূলের কাছে খড়গপুরে প্রথম জয়ের স্বাদ পাওয়ার লড়াই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি এই জয় আরও দু’টি কারনে গুরুত্বপুর্ন। মন্ত্রী শুভেন্দু অধিকারী এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত। এ লড়াই তাঁর প্রেস্টিজ ফাইট অন্যদিকে এই প্রথম পশ্চিমবাংলার বুকে তৃনমূল নিজস্ব রাজনৈতিক সংগঠন বাদ দিয়েও প্রশান্ত কিশোরকে  নিয়োগ করেছে। সেই টিম পিকেরও প্রথম হাতে খড়ি হয়েছে এই নির্বাচনে। সোজা আর বাঁকা অনেক পথই নিয়েছে তারা। কতটা সফল তারা সেটাও প্রমানিত হবে বৃহস্পতিবারই। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…