Categories: এখন খবর

ব্যাঙ্কের পাশ বইয়ের জেরক্স বিলি করবেন জোট প্রার্থী

বুধবারের প্রচারে মাস্টারমশাই

নিজস্ব সংবাদদাতা: নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানিয়ে পাশ বইয়ের জেরক্স বিলি করবেন বাম-কংগ্রেসের জোট প্রার্থী শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল। আগামী ২২তারিখের পর বাম ও কংগ্রেসের কর্মীরা সেই জেরক্স পৌঁছে দেবেন জনতার কাছে। পাশাপশি প্রার্থীর দাবি, এই নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন, তাঁরাও তাঁদের ব্যাঙ্ক তহবিল জনগনের সামনে প্রকাশ করুন।
বুধবার খড়গপুর সদর বিধানসভা ক্ষেত্রের উপ নির্বাচন উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে খড়গপুর শহরে
এমনই দাবি জানানো হল জোটের পক্ষ থেকে। জোটের প্রার্থী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক শুভঙ্কর সরকার এবং সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা।
  খড়গপুর নির্বাচনে তাঁদের বিরোধি প্রার্থীরা যেভাবে টাকা খরচ করছে তাতে বিষ্ময় প্রকাশ করে শুভঙ্কর সরকার বলেছেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ একজন প্রার্থী ২৮লক্ষ টাকা ব্যয় করতে পারেন। সেখানে একজন প্রার্থী শুধু দেড় লক্ষ ফ্লেক্স ফেস্টুন লাগিয়েছেন যার মুল্য ২০লক্ষ টাকা! এরপর রয়েছে মিটিং মিছিল কাট আউট , মাইক প্রচার ইত্যাদি ইত্যাদি । কোটি টাকার ওপর খরচ করে নির্বাচন লড়া হচ্ছে অথচ কমিশন কি কিছুই দেখতে পাচ্ছেননা?”
পুলিশ এবং কমিশনের পক্ষপাত মূলক আচরনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাপস সিনহা বলেন, ” প্রচার করার স্বাধীন ও গণতান্ত্রিক অধিকার সমস্ত রাজনৈতিক দলের অথচ আমরা যখন প্রার্থীর সমর্থনে সভা করছি সেখানে তৃণমূলের পক্ষ থেকে মাইক বেঁধে দেওয়া হচ্ছে। গান চালানো হচ্ছে। পুলিশের অনুমতি নিয়ে যেখানে আমরা সভা করছি সেখানে পুলিশ ও কমিশনের লোকেদের উপস্থিতিতে এটা হয় কি করে ?”
প্রার্থী বলেন, ‘খড়গপুর বিধানসভার নির্বাচনকে শুধুই রাজনৈতিক হিসাবে নয় দেখতে হবে সততার আঙ্গিকে। চাচার যে সততা এই শহরকে একদিন আপ্লুত করেছিল সেই সততার নিরিখেও এই নির্বাচন হোক এটাও আমরা চাইছি।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…